রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

মুজিববর্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নির্মিত হবে ‘বঙ্গবন্ধু কমপ্লেক্স’

  • আপডেট টাইম : শনিবার, ১৪ মার্চ, ২০২০
  • ৩৭৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাজশাহী : মুজিববর্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নির্মিত হবে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কমপ্লেক্স ভবন’। বঙ্গবন্ধুর জীবন ও দর্শন নিয়ে গবেষণা, বিভিন্ন সময়ের গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষণের লক্ষ্যে প্রায় ৮৩ কোটি ব্যয়ে নির্মাণ করা হবে পাঁচতলা বিশিষ্ট এই কমপ্লেক্স। ইতোমধ্যে এর নকশা চূড়ান্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ২০১৮ সালে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় তৎকালীন সিন্ডিকেট সদস্য ও বর্তমান উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া বঙ্গবন্ধু কমপ্লেক্স নির্মাণ সংক্রান্ত একটি প্রস্তাব উপস্থাপন করেন। পরে আগস্ট মাসে অনুষ্ঠিত ৪৮০তম সিন্ডিকেট সভায় অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়াকে আহ্বায়ক করে আট সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।

গত বছরের জানুয়ারি ও জুলাই মাসে অনুষ্ঠিত প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) সভায় বঙ্গবন্ধু কমপ্লেক্স নির্মাণের বিষয়টি উত্থাপন করা হয়। সভায় শিক্ষার গুণগত মানের অবক্ষয় রোধ, উচ্চশিক্ষা ও গবেষণার উৎকর্ষ সাধন, ভবিষ্যৎ প্রজন্মের ছাত্র-ছাত্রীদের গবেষণার জন্য বঙ্গবন্ধুর যাবতীয় কর্মকান্ড ও বিভিন্ন সময়ের গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষণ ও গবেষণার জন্য একটি পাঁচতলা কমপ্লেক্স ভবন তৈরী করার জন্য প্রস্তাব করা হয়।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া জানান, বঙ্গবন্ধু কমপ্লেক্স ভবনের প্রাথমিক আর্কিটেকচারাল নকশা এবং প্রাক্কলন ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে। এই কমপ্লেক্সে থাকছে মুক্তিযুদ্ধ গবেষণাগার, পাঠাগার, সেমিনার হল, ডিজিটাল মিউজিয়াম, বঙ্গবন্ধু মুরাল, উন্মুক্ত সাংস্কৃতিক কেন্দ্র। এছাড়া এর বাইরের দেয়ালে ফোরফেস কনক্রিটের উপর লেখা থাকবে বঙ্গবন্ধুর আসমাপ্ত আত্মজীবনী। এটি নির্মাণের জন্য সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৮৩ কোটি টাকা।

তিনি আরও জানান, চলতি বছরে মুজিববর্ষ উপলক্ষে সারাদেশে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বঙ্গবন্ধুর স্মরণে একটি কমপ্লেক্স নির্মাণ করা হলে শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয় নয় বরং সমগ্র উত্তরাঞ্চলের শিক্ষার প্রসার এবং গবেষণার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com