বাংলা হেডলাইনস মানিকগঞ্জ: মানিকগঞ্জে হাম রুবেলা টিকাদান কর্মসূচি বিষয়ে ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে মানিকগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এই ক্যাম্পেইনে কর্মসূচি বিষয়বস্তু তুলে ধরেন সিভিল সার্জন ডা. মোঃ আনোয়ারুল আমিন আখন্দ।
এসময় বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রতিনিধি ডা. ইশিতা ফারহা, ডিজিস কন্ট্রোল মেডিকেল অফিসার ডা. রফিকুন নাহার বন্যা, জেলা ইপিআই সুপারিনটেনডেন্ট মোঃ আখতারুজ্জামান, জেলা স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা আবদুর রশিদসহ জেলার টিকাদান কর্মসূচীর অন্যান্য কর্মকর্তা, মাঠকর্মীরা উপস্থিত ছিলেন।
সিভিল সার্জন বলেন, আগামী ১৮ মার্চ শুরু হবে স্কুল পর্যায়ের হাম রুবেলা টিকাদান কর্মসূচি। এই কর্মসূচি চলবে ২৪ মার্চ পর্যন্ত।
এই সময়ে ৯মাস বয়সী শিশু থেকে শুরু করে ১০ বছর বয়সী শিশুদের হাম রুবেলার এক ডোজ করে টিকা দেওয়া হবে।
স্কুল কর্মসূচি পর ২৮ মার্চ থেকে শুরু করে নিয়মিত টিকাদান কেন্দ্রে প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এই কর্মসূচি চলবে।