বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ঠাকুরগাঁও উপনির্বাচন সুষ্ঠু না হলে কঠোর আন্দলনের হুশিয়ারি জামায়াত নেতৃত্বাধীন জোটের ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী

রাঙ্গামাটি বন বিভাগের ৪ টি অফিস আগুনে ভস্মীভূত

  • আপডেট টাইম : রবিবার, ১৫ মার্চ, ২০২০
  • ৩০৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি: রাঙ্গামাটি পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগ, উত্তর বন বিভাগ, অশ্রেণী ভূক্ত বনাঞ্চল বিভাগ ও ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের প্রধান কার্যালয় পুড়ে ছাই হয়ে গেছে।

আজ রবিবার সকাল সাড়ে ১০ টার দিকে জেনারেটরের বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনে সুত্রপাত ঘটে। পুড়ে গেছে পার্বত্য চট্টগ্রাম বন বিভাগের দীর্ঘ বছরের নথিপত্র।

অগ্নিকান্ডের খবর পেয়ে রাঙ্গামাটি ও কাউখালী উপজেলার ফায়ার স্টেশনের ২টি ষ্টেশনের ৭ ইউনিট প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে কেউ হতাহত হয়নি।

প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে অগ্নিকান্ডে প্রায় ৪টি অফিসের ২ কোটি টাকার ও বেশী ক্ষয়ক্ষতি হতে পারে।

রাঙ্গামাটি ফায়ার সার্ভিস উপ-পরিচালক রতন কুমার নাথ জানান, আগুন নিয়ন্ত্রণে আনতে আমাদের অনেক বেগ পেতে হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আমাদের রাঙ্গামটি ও কাউখালীর দুটি স্টেশনের ৭ টি ইউনিট প্রায় দেড় ঘন্টার ও বেশী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি।

তবে এখনো পর্যন্ত আগুন নেভানো সম্ভব হয়নি। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানো কাজে এখনো নিয়োজিত রয়েছে। প্রাথমিক ভাবে আমরা কোন তদন্ত করার সুযোগ পায়নি। পরে তদন্ত করে জানা যাবে।

রাঙ্গামাটি ফরেষ্ট অফিসের কর্মকর্তাদের একটি সুত্র জানায়, সকাল থেকে যথারীতি সকলেই অফিস আসে বিদ্যুৎ না থাকায় জেনারেটর দিয়ে কম্পিউটারসহ বিভিন্ন বৈদুতিক সরঞ্জাম চালানো হচ্ছে।

এ সময় বৈদ্যুতিক শট সার্কিটের কারণে আগুন ধরে যায়। আমরা তাৎক্ষনিক আগুন নেভানোর চেষ্টা চালালেও অফিস ঘর দীর্ঘদিনেরপুরনো এবং দীর্ঘ বছরের কাগজ ও ফাইল পত্র থাকায় আগুন মুহুর্তের মধ্যে ছড়িয়ে পড়ে।

সাথে সাথে ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে কাউখালী ফায়ার সার্ভিসের গাড়ীও এসে যোগ দেয়। প্রায় ১ ঘন্টার বেশী সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনণ  আনতে সক্ষম হয়।

ঘটনার খবর পেয়ে রাঙ্গামাটি জেলা প্রশাসক এ,কে,এম মামুনুর রশিদ, রাঙ্গামাটি সদর জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল মাঈন উদ্দিন , অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষসহ অন্যান্য কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করছেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com