বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী ইশরাকের মাদকবিরোধী অভিযানকে নেতিবাচক বলার সুযোগ নেই: জামায়াত আমির অর্থ দিচ্ছে পালিয়ে যাওয়া স্বৈরাচার, অস্থিরতার চেষ্টা করছে একটি দল : প্রধানমন্ত্রী দল ও প্রধানমন্ত্রীকে বিব্রত করতে চাইনি, স্বেচ্ছায় পদত্যাগ করেছি: ইশরাক মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে প্রধানমন্ত্রীর নির্দেশের গুঞ্জন।। মধ্যরাতে ইশরাকের ফেসবুক বার্তা শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয় কক্সবাজারে রিসোর্টে আগুন ।। নিহত ১০, একই পরিবারের ৬জন বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব চুক্তির পথে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী সার ডিলার নিয়োগে দুর্নীতির অভিযোগ, তদন্তের দাবি জামায়াতের অপারেশন ক্লিন হার্টের মতো অভিযান চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজেদের স্বাস্থ্য সুরক্ষায় রামেক ইন্টার্নদের কর্মবিরতি

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২০
  • ৩৬৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাজশাহী : করোনা ভাইরাসের ঝুঁকি মোকাবিলায় নিজেদের যথাযথ স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার দাবিতে সাড়ে তিনঘন্টা কর্মবিরতি পালন করেছেন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকেরা।

বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ইন্টার্ন চিকিৎসক পরিষদের ডাকে তারা কর্মবিরতিতে যান।
আর পরিচালকের দাবি পুরনের আশ্বাস এবং তাৎক্ষনিকভাবে মাস্ক, হ্যান্ড গ্লোভস সরবরাহ করায় বেলা সাড়ে ১১টার দিকে তারা কাজে যোগ দেন।
ইন্টার্ন চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক ইকবাল হাসান বলেন, চিকিৎসকদের জন্য ন্যুনতম নিরাপত্তার কোনো ব্যবস্থা করা হয়নি। তাই তারা কর্মবিরতি পালন করেন। পরে তাদের দাবি মানার আশ্বাস দিয়ে কিছু মাস্ক ও হ্যান্ড  গ্লোভস সরবরাহ করে। এর পর ইন্টার্ন চিকিৎসকরা কাজে যোগ দেন।
তিনি বলেন, হাসপাতালে ২০০ ইন্টার্ন চিকিৎসক আছেন। তাদের জন্য হাসপাতাল কর্তৃপক্ষ ব্যক্তিগত নিরাপত্তার কোনো ব্যবস্থা করেনি। জ্বর সর্দি-কাশিসহ সব ধরনের সংক্রমণ নিয়ে রোগীরা হাসপাতালে ঢুকছেন। তাদের পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই হাসপাতালে ভর্তি করা হচ্ছে।

কিন্তু নিরাপত্তাহীন অবস্থায় চিকিৎসকদের ওই রোগীদের চিকিৎসা দিতে হচ্ছিল।
ইকবাল হাসান আরও বলেন, নৈতিক কারণে তারা ডেঙ্গু পরিস্থিতির সময় দায়িত্ব পালন করেছেন। তখনো একই অবস্থা ছিল। এবারও একই পরিস্থিতি থাকায় ২০০ ইন্টার্ন চিকিৎসকের কথা চিন্তা করে বুধবার তারা হাসপাতালের পরিচালকের সঙ্গে দেখা করেছিলেন।
তাদের দাবি দাওয়া শুনে পরিচালক বলেছেন, তিনি মন্ত্রণালয়ে কথা বলবেন। কিন্তু চিকিৎসা সেবা চালিয়ে নিতে হলে এই সমস্যার তাৎক্ষণিক সমাধান দরকার বলে আমরা মনে করি।

তাই কর্তৃপক্ষের পক্ষ থেকে চিকিৎসকদের ব্যক্তিগত নিরাপত্তার জন্য কোনো ধরনের ব্যবস্থা না নেওয়ায় ইন্টার্ন চিকিৎসকেরা অনির্দিষ্টকালের কর্মবিরতিতে যান বলে জানান ইকবাল হাসান।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক সাইফুল ফেরদৌস বলেন, বেলা ১০টার দিকে ইন্টার্ন চিকিৎসকরা পরিচালকের সঙ্গে সাক্ষাত করে তাদের দাবি তুলে ধরেছেন। পরিচালক তাদের দাবি পুরণে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন। তবে চিকিৎসকদের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে প্রয়োজনীয় সামগ্রীর জন্য মন্ত্রণালয়কে চিঠি দেয়া হয়েছে। আমাদের কাছেও বেশ কিছু সামগ্রী মজুদ ছিল। সেগুলো ইন্টার্নদের দেয়া হয়েছে বলে জানান এই কর্মকর্তা।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com