শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

করোনা ভাইরাসের ঝুঁকিতে পর্যটন শুন্য রাঙ্গামাটি

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২০
  • ৩১০ দেখা হয়েছে

বাংলা হডেলাইনস রাঙ্গামাট:ি করোনা ভাইরাসের ঝুঁকিতে পর্যটন শুন্য হয়ে পড়েছে রাঙ্গামাটি। আর রাঙ্গামাটি জেলা প্রশাসনের পক্ষ থেকে রাঙ্গামাটিতে পর্যটক প্রবেশের নিষেধাজ্ঞা ও সকল ধরনের পর্যটন স্পট বন্ধ ঘোষণা করায় পর্যটন স্পটগুলো জনশুন্য হয়ে পড়ে রয়েছে।

সাপ্তাহিক ছুটিতে অবকাশ যাপনে প্রাকৃতিক সৌর্ন্দযের লীলাভূমি রাঙ্গামাটিতে প্রতিদিন পর্যটকদের ঢল নামে। সকাল আর বিকেল বেলায় প্রতিটি পর্যটন স্পটগুলোতে পর্যটকদের পদচারণায় মুখর থাকে। আর শহরের বিনোদন কেন্দ্রগুলো লোকে লোকারণ্য। কিন্তু করোনা ভাইরাসের প্রভাবে রাঙ্গামাটিতে আসা কমিয়ে দিয়েছেন পর্যটকরা। আবার অনেকেই বাতিল করেছেন হোটেলের অগ্রিম বুকিং। আর পর্যটকদের নরিুৎসাহতি করতে পর্যটনের সব কয়টি স্পট বন্ধ ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন।
ইটপাথরের শহর ও যান্ত্রিক জীবনের ক্লান্তি দূর করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভ্রমন পিপাসু মানুষরা পাহাড় আর হ্রদের প্রাকৃতিক সৌন্দর্য্য উপভোগ করতে রাঙ্গামাটি ছুটে আসেন। বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনদের নিয়ে আগত পর্যটকরা রাঙ্গামাটির ঝুলন্ত সেতুসহ বিভিন্ন বিনোদন কেন্দ্রে ঘুরে বেড়ান। কিন্তু করোনা ভাইরাসের কারণে পর্যটকের আনাগোন নেই বললেই চলে।
রাঙ্গামাটি পর্যটন কর্পোরেশনের ডেপুটি ম্যানেজার মোঃ আলী আজগর বলেন, করোনা ভাইরাসের আতংকে প্রায় এক সপ্তাহ যাবৎ পর্যটকের আনাগোন প্রায় শুন্য। দুই একজন পর্যটক আসলেও তাদেরকে আমরা নিরুসাহিত করছি। আর আমরা প্রশাসন থেকে নিদের্শনা পাওয়ার পর পর্যটনের সাথে সংশ্লিষ্ট সকল কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।
এব্যাপারে রাঙ্গামাটি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শিল্পী রাণী রায় বলেন, ঢাকা থেকে নির্দেশনা মোতাবেক রাঙ্গামাটির সকল ধরনের পর্যটন স্পটগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে। করোনা সম্পর্কে পর্যটকরা যাতে সচেতনতা অবলম্বন করে এবং পর্যটন স্পটগুলো বন্ধ রাখা হয় তার জন্য প্রশাসন থেকে সব ধরনের ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
এই ব্যাপারে হোটেল-মোটেল কর্তৃপক্ষসহ পর্যটন শিল্প সংশ্লিষ্টদের নির্দেশনা দেয়া হয়েছে যাতে করে তারা পরবর্তী নিদের্শ না দেয়া পর্যন্ত পর্যটন স্পটগুলো বন্ধ রাখে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com