বাংলা হেডলাইনস রাঙ্গামাটি: মুজিববর্ষ উপলক্ষে বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ৩৬ লক্ষ টাকা ব্যয়ে নব নির্মিত রাঙ্গামাটির জুরাছড়ির বনযোগীছড়া দুর্গম চৌমুহনী কমিউনিটি ক্লিনিকের উদ্বোধন করা হয়।
ক্লিনিকের উদ্বোধন কালে রাঙ্গামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার বলেন পার্বত্য অঞ্চলের দুর্গম এলাকার একটি মানুষ ও যাতে স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত না হয় তার জন্য বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার ইউনিয়নে কমিউনিটি ক্লিনিক স্থাপনের মাধ্যমে স্বাস্থ্য সেবা নিশ্চিত করেছে ।
তিনি বলেন, স্বাস্থ্য সেবা আমাদের মৌলিক অধিকার এই অধিকার থেকে যাতে কেউ বঞ্চিত না হয় এবং করোনা ভারইরাস সম্পর্কে সচেতনা বাড়াতে স্বাস্থ্য বিভাগের সকলের প্রতি আহবান জানান তিনি।
এ সময় রাঙ্গামাটি সিভিল সার্জন ডাঃ বিপাশ খীসা, রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমা ও রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া, জুরাছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান সুরেশ কান্তি চাকমা, জুরাছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহফুজুর রহমান, রাঙ্গামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, রাঙ্গামাটি স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মেহেদী হাসান, জুরাছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অনন্যা চাকমা’সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।