শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

রাঙ্গামাটির শহরের কলেজ গেইট এলাকায় ভয়াবহ অগ্নিকান্ড

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২০
  • ৩২৭ দেখা হয়েছে
ফাইল ফটো ।

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি: রাঙ্গামাটির শহরের কলেজ গেইট এলাকায় ভয়াবহ অগ্নিকান্ডে অর্ধ শতাধিকেরও বেশী দোকান পুড়ে ছাই হয়ে গেছে। আজ মধ্যরাত সাড়ে ৩ টার দিকে অগ্নিকান্ডের সুত্রপাত ঘটে।

খবর পেয়ে স্থানীয় জনগন ফায়ার সার্ভিস, সেনা বাহিনীর লোকজন দ্রুত ঘটনাস্থলে এসে প্রায় ৩ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। অগ্নিকান্ডের প্রায় ২ কোটি টাকার বেশী ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

রাঙ্গামাটি ও কাউখালী ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট এই আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

স্থানীয় জনগন জানান, মধ্যরাত সাড়ে ৩ টার দিকে একটি বিকট শব্দে সকলের ঘুম ভেঙ্গে যায়। এই সময় বাইরে বের হয়ে দেখা যায় কলেজ গেইট এলকায় আগুন জ্বলছে। কিছু বুঝার আগেই মুহুর্তের মধ্যে আগুন পুরো কলেজ গেইট এলাকায় ছড়িয়ে পড়ে। কাছে সেনা রিজিয়ন থাকায় সেনা বাহিনীর সদস্যরা আগুন নিয়ন্ত্রণে ছুটে আসে। কিছুক্ষণ পর ফায়ার সার্ভিসের ৫ টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করতে থাকে। তবে পানি স্বল্পতার কারণে আগুন নেভাতে বেগ পেতে হয় ফায়ার সার্ভিসের কর্মীরা। রাতের বেলায় আগুনের কারণে কলেজ গেইট এলাকার ৫০ টিরও অধিক মুদির দোকান, চায়ের দোকান, ইলেক্ট্রনিক্স এর দোকান কেউ কোন মালামাল বের করতে পারেনি। কলেজ গেইট নিজের এলাকায় অসংখ্য ঘনবসতি রয়েছে। সৃষ্টিকর্তা রক্ষা করেছে, না হলে আজ অনেক প্রাণহানীর ঘটনাও ঘটতো বলে এলাকাবাসীরা জানান।

রাঙ্গামাটি ফায়ার সার্ভিসের উপ-পরিচালক রতন কুমার নাথ জানান, আমাদেরকে খবর দেয়ার ৪ মিনিটের মধ্যে আমরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসি। আমরা এসে দেখি পুরো বাজার জুড়ে আগুন ধরে গেছে। আমরা আগুন নিয়ন্ত্রণে আনতে না পেরে কাউখালী ফায়ার ষ্টেশনকে খবর দেয়। তারা ও এসে আমাদের সাথে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রায় ৩ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।

ভাগ্য ভালো বাতাস ছিলো না বাতাস থাকলে হয়তো নিচের পাড়ায় বসতবাড়িতে আগুন ছড়িয়ে গেলে অনেক ক্ষতি হতো।

অগ্নিকান্ডের খবর পেয়ে রাঙ্গামাটি জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ, সেনা রিজিয়নের জিটু আই, রাঙ্গামাটি সদর উপজেলা চেয়ারম্যান শহীদুজ্জামান মহসিন রোমান, রাঙ্গামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা, রাঙ্গামাটি জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর উত্তম কুমার দাশসহ অন্যান্য কর্মকর্তারা ছুটে যান।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com