রবিবার, ০৭ জুন ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
শোকজের সন্তোষজনক জবাব না পেলে আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা : স্বাস্থ্যমন্ত্রী কৌশলগত অংশীদারিত্ব ও বাণিজ্য সম্প্রসারণে সম্মত বাংলাদেশ-তুরস্ক আদ-দ্বীন হাসপাতালের অবহেলায় ৬ নবজাতকের মৃত্যু: তদন্ত প্রতিবেদন ইসলামী ব্যাংক উদ্ধারে বিরোধীদল মাঠে নামতে প্রস্তুত: জামায়াত আমির জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হলেন খলিলুর রহমান শপিংমল-দোকান আবারও সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধের নির্দেশ মশক নিধন শিখতে ফ্লোরিডা নয়, ডোবার পাশে দাঁড়ানোর পরামর্শ প্রধানমন্ত্রীর অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারে ৫ টাকা বাড়ল জিয়ার আদর্শে দীক্ষিত হয়ে দেশ গঠনে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উৎসবমুখর পরিবেশে ঈদুল আযহা উদযাপিত

বিএনপি’র বক্তব্য ও গুজবের মধ্যে যোগসূত্রের আভাস: তথ্যমন্ত্রী

  • আপডেট টাইম : শুক্রবার, ২০ মার্চ, ২০২০
  • ৪৫৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস : করোনা ভাইরাস কেন্দ্র করে গুজব ও বিএনপি’র বক্তব্যের মধ্যে যোগসূত্র রয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।  

বিটিভি চট্টগ্রাম কেন্দ্রে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তথ্যমন্ত্রী  বলেন, ‘বিএনপি সংবাদ সম্মেলন করে যে বিভ্রান্তি ছড়াচ্ছে সেটির সাথে যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব রটাচ্ছে দুটির মধ্যে যোগসূত্র আছে মনে হচ্ছে। আশা করবো কেউ এধরণের বিভ্রান্তি ছড়াবেন না এবং যাদেরকে শনাক্ত করা হবে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

‘ইতিপূর্বেও ছেলেধরা আতঙ্ক ছড়িয়ে দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করা হয়েছিল, এখনও আতঙ্ক সৃষ্টি করে অস্থিরতা তৈরির চেষ্টা করা হচ্ছে’ উল্লেখ করে তিনি বলেন, সরকার এগুলোকে কঠোর হস্তে দমন করতে বদ্ধপরিকর।

শুক্রবার  দুপুরে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের কর্মকর্তাদের সাথে বৈঠকশেষে সাংবাদিকদের মতবিনিময়কালে তিনি এসকল কথা বলেন। বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের মহাব্যবস্থাপক নিতাই কুমার ভট্টাচার্য এসময় উপস্থিত ছিলেন। 

‘করোনা ভাইরাসে চট্টগ্রামেও অনেক মানুষ মারা গেছে’ বলে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্নভাবে গুজব ছড়ানো হচ্ছে সাংবাদিকদের এমন প্রশ্নে তথ্যমন্ত্রী  হাছান মাহমুদ বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ডাক্তার পরিচয় দিয়ে একটি ভয়েস রেকর্ড ছাড়া হয়েছে। এই ডাক্তার তার আত্মীয়ের সাথে কথা বলছেন এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়ার অর্থই হচ্ছে জনগণের মধ্যে আতঙ্ক তৈরি করা। 

এধরণের গুজবে কান না দিতে দেশবাসীকে অনুরোধ জানিয়ে তিনি বলেন, কারা এসব গুজব রটাচ্ছে তাদের শনাক্ত করতে সরকারের কারিগরি টিম ও বিভিন্ন প্রতিষ্ঠান কাজ করছে। যারা এসব করছে তাদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 মন্ত্রী বলেন, ‘আমরা আগেও দেখেছি, যখন জনগণের মধ্যে কোন আতঙ্ক তৈরি হয়, তখন একটি মহল বিভ্রান্তি ছড়ানোর লক্ষ্যে এবং গুজব রটিয়ে জনমনে আতঙ্ক বাড়িয়ে দেয়ার অপচেষ্টা করে। আমরা অতীতে দেখেছি, সেটির সাথে রাজনৈতিক মদদও থাকে। এবারও এর কোন ব্যতিক্রম নয়।’

‘বিএনপির পক্ষ থেকে প্রতিদিন ব্রিফিং করে করোনা নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, সরকার কিছু করেনি, সরকার তথ্য গোপন করছে এ ধরণের কথা বলা হচ্ছে’ উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, অথচ সরকারের পক্ষে স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্য অধিদপ্তর  প্রতিদিন কি করা হচ্ছে, কতজন করোনা ভাইরাসে আক্রান্ত, কতজনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে, কতজন চিকিৎসাধীন আছে সবকিছু বলা হচ্ছে। 

এ ব্যাপারে সরকার অত্যন্ত আন্তরিকতা ও দ্রুততার সাথে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে জানিয়ে ড. হাছান বলেন, সরকারি নানা কর্মসূচিসহ মুজিববর্ষের সমস্ত অনুষ্ঠান ও আমাদের দলের নানা কর্মসূচিও স্থগিত করা হয়েছে, একই সাথে কিছু নির্দেশনাও দেয়া হয়েছে।

‘বিএনপির যুগ্ম সম্পাদক রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, সরকার করোনা নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে’ সাংবাদিকরা এমন্তব্য তুলে ধরলে ড. হাছান বলেন, ‘করোনা ভাইরাস একটি বৈশ্বিক দুর্যোগ। আমেরিকা ও ইউরোপের সমস্ত দেশ যাদের কারিগরি দক্ষতা, মেডিকেল সায়েন্স, আর্থিক সক্ষমতা সবকিছু আমাদের চেয়ে বেশি, তারাও এটি থেকে নিজেদের মুক্ত রাখতে পারেনি। পৃথিবীর ২শ দেশের মধ্যে ১৬৭টির বেশি দেশে এই রোগ সংক্রমিত হয়েছে।  প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার বাংলাদেশে সমস্ত পদক্ষেপ গ্রহণ করার পরও আমরা করোনামুক্ত থাকতে পারিনি, কিন্তু এখনো অনেক দেশের তুলনায় আমাদের অবস্থা ভালো।’

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com