রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার

রাঙ্গামাটিতে বেশি দামে বিক্রি করায় জরিমানা

  • আপডেট টাইম : শুক্রবার, ২০ মার্চ, ২০২০
  • ৩৩৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি : করোনা ভাইরাস প্রতিরোধে হোম কোয়ারেন্টাইন নিশ্চিতকরণ ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার মূল্য স্থিতিশীল রাখার লক্ষে রাঙ্গামাটিতে একযোগে তিনটি টিম শহরের তবলছড়ি, বনরূপা, রিজার্ভ বাজার এলাকায় অতিরিক্ত দামে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও মাস্ক বিক্রি করায় মোবাইল কোর্ট পরিচালনা করে ১০ টি মামলায় ৫ দোকানদারকে ২০ হাজার টাকা জরিমানা করেছে রাঙ্গামাটি জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার  সকাল ১০টা সকাল থেকে দুপুর পর্যন্ত একযোগে শহরের বনরূপা, রিজার্ভ বাজার ও তবছড়িতে এ মোবাইল কোর্ট পরিচালনা করে রাঙ্গামাটির জেলা প্রশাসন।

এসময় বনরূপায় নেজারত ডেপুটি কালেক্টর উত্তম কুমার দাশের নেতৃত্বে চালানো মোবাইল কোর্টে রেট চার্টে উল্লেখিত দাম বেশি হওয়ায় খাজা গরীবে নেওয়াজ পোল্ট্রি ফার্মকে-দুই হাজার টাকা, বিসমিল্লাহ্‌ সেইল সেন্টারকে-চার হাজারটাকা ও নুরুল ইসলাম পোল্ট্রি ফার্মকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।

এদিকে মাস্কের অতিরিক্ত দাম রাখায় বৃহস্পতিবার থেকেই রুপমেলা এক্সসেপশোনাল কালেকশনের বিরুদ্ধে বেশ কয়েক জন ক্রেতা অভিযোগ জানানোয় অভিযান চালানোর সময় এক ক্রেতার কাছে অতিরিক্ত দাম চেয়ে বসে উক্ত প্রতিষ্ঠানের মালিক। তাই তাকে চার হাজার টাকা জরিমানা করার পাশাপাশি আগামীতে অতিরিক্ত দামে মাস্কসহ অন্যান্য পন্যের দাম সহনীয় রাখার নির্দেশনা দেন ম্যাজিস্ট্রেট।

তিনি এছাড়াও পুরো বাজার ঘুড়ে তিনি প্রায় সব দোকানেই যান এবং পণ্যের দাম জানেন এবং পূর্বের মূল্যেই পণ্য বিক্রয়ের নির্দেশ দেন। এরপর ক্রেতার কাছে শুটকির অতিরিক্ত দাম চাওয়ার মো. বেলালকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।

রিজার্ভ বাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেট পল্লব হোম দাশের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। তিনি কাউকে জরিমানা না করলেও সকল দোকানদারদের অতিরিক্ত দাম না রাখতে সতর্ক করেন।

এদিকে তবলছড়িতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইসলাম উদ্দীন মোবাইল কোর্ট পরিচালনা করেন। তিনি অতিরিক্ত দামে পণ্য বিক্রয় করায় ২টি দোকানকে দুই হাজার টাকা করে জরিমানা করেন।

অভিযানের বিষয়ে নেজারত ডেপুটি কালেক্টর উত্তম কুমার দাশ জানান, যেহেতু করোনা ভাইরাস নিয়ে জনগন আতংকিত অবস্থায় আছে। তাই ব্যবসায়ীদের একটি মহল অতিরিক্ত দামে পন্য বিক্রয় করছে। তাই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আমরা আজ একসাথে বনরূপা, তবলছড়ি ও রিজার্ভ বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেছি। আমাদের এই কার্যক্রম চলমান থাকবে জানিয়ে তিনি আরো বলেন, ভবিষ্যতে যাতে দ্রব্যমূল্য বৃদ্ধি করে বিক্রি না করে এজন্য সতর্ক করে দেওয়া হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com