রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার

রাঙ্গামাটিতে করোনা প্রতিরোধে ছাত্রলীগের উদ্যোগে মাস্ক বিতরণ

  • আপডেট টাইম : রবিবার, ২২ মার্চ, ২০২০
  • ২৯৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি: রাঙ্গামাটি জেলা প্রশাসনের পাশাপাশি ছাত্রলীগের কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী রাঙ্গামাটি জেলা ছাত্রলীগের উদ্যোগে দেশে প্রাণঘাতী  করোনা ভাইরাস প্রতিরোধে জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও লিফলেট বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে।

আজ রবিবার সকালে রাঙ্গামাটির জনবহুল বনরূপা এলাকায় এ কার্যক্রম পরিচালনা করা হয়। এসময় ছাত্রলীগের সভাপতি আব্দুল জব্বার সুজন ও সাধারণ সম্পাদক প্রকাশ চাকমার নেতৃত্বে জেলা ছাত্রলীগের সহ সভাপতি মোঃ সালাউদ্দিন, যুগ্ন সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন টিপুসহ ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এ কার্যক্রমে অংশগ্রহণ করেন।

এ সময় জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল জব্বার সুজন বলেন, আমাদের জনবহুল দেশে করোনা সংক্রমণ রোধে সবচেয়ে বেশি জরুরি জনসচেতনতা। একারণে আমরা জনসচেতনতামূলক নানা কর্মসূচি চালিয়ে যাচ্ছি। এছাড়া অসাধু ব্যবসায়ীরা হ্যান্ড স্যানিটাইজার ও মাস্কের মূল্য বাড়িয়ে দিয়েছেন। বাজারেও এসব প্রস্তুতিমূলক পণ্য পাওয়া যাচ্ছে না। ফলে শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষেরা এসব কিনতে হিমশিম খাচ্ছে। তাই শ্রমজীবি মানুষেরা যাতে মাস্ক ব্যবহার ও হ্যান্ড স্যানিটাইজারের উপর গুরুত্বারোপ করে তার জন্য তাদেরকে সচেতন করার জন্যই এই উদ্যোগে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com