বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ঠাকুরগাঁও উপনির্বাচন সুষ্ঠু না হলে কঠোর আন্দলনের হুশিয়ারি জামায়াত নেতৃত্বাধীন জোটের ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী

সেনাবাহিনীর রাঙ্গামাটি জোনের মাস্ক বিতরণ

  • আপডেট টাইম : সোমবার, ২৩ মার্চ, ২০২০
  • ৩১১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি : করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতার অংশ হিসেবে সেনাবাহিনীর রাঙ্গামাটি রিজিয়নের উদ্যোগে স্থানীয় জনসাধারনের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে।

সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের বনরুপা, কলেজ গেইট, তবলছড়ি ও রিজার্ভ বাজারের স্থানীয় জনসাধারনের মাঝে সেনাবাহিনীর রাঙ্গামাটি রিজিয়নের জিটু আই মেজর মহিউদ্দীন ফারুখীর নেতৃত্বে এই মাস্ক বিতরণ করা হয়।

এ সময় মরনব্যাধি করোনা প্রতিরোধে ভীত না হয়ে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে জনসাধরণকে সেনাবাহিনীর পক্ষ থেকে আহবান জানানো হয়। এ ছাড়াও রাঙ্গামাটি শহরের বেশ কয়েকটি জায়গায় রাঙ্গামাটি রিজিয়নের পক্ষ থেকে  হ্যান্ড স্যানিটাইজার ব্যবস্থা করার কথা জানানো হয়।

এসময় ৪টি স্থানে সেনাবাহিনীর রাঙ্গামাটি রিজিয়নের পক্ষ থেকে দুই হাজার মাস্ক বিতরণ করা হয়। করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনামূলক অংশ হিসেবে আগামীতেও এই মাস্ক বিতরণ অব্যাহত থাকবে বলে সেনাবাহিনীর রাঙ্গামাটি রিজিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com