বাংলা হেডলাইনস: করোনা ভাইরাসের সংক্রমণ রোধে চিকিৎসা কাজে নিয়োজিত চিকিৎসক, নার্স-সহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মীদের ব্যবহারের জন্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে ১২ হাজার ৫৬৬ সেট পিপিই (Personal Protective Equipment) বিতরণ করা হয়েছে।
আজ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিমের তাৎক্ষণিক নির্দেশে মন্ত্রণালয়ের আওতাধীন প্রাণিসম্পদ অধিদপ্তরের ৮টি বিভাগীয় দপ্তরের আওতায় জেলা ও উপজেলা দপ্তরসমূহ দেশব্যাপী এই পিপিই বিতরণ কাজ শুরু করে।
ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর, সিলেট, রাজশাহী, বরিশাল ও ময়মসসিংহ বিভাগে জেলা প্রশাসন, সিভিল সার্জন কার্যালয়, উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৩ মার্চ ও আজ উল্লিখিত পরিমাণ পিপিই বিতরণ করে সংশ্লিষ্ট জেলা ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর।