বাংলা হেডলাইনস রাঙ্গামাটি: রাঙ্গামাটি জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে যানবাহনসহ বিভিন্ন এলাকায় জীবাণুনাশক স্প্রে করা হয়েছে।
রাঙ্গামাটি জেলা প্রশাসক এ,কে,এম মামুনুর রশিদ ও রাঙ্গামাটি জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা, ম্যাজিষ্ট্রেটরা স্প্রে কার্যক্রমে অংশ গ্রহণ করেন।
জেলা প্রশাসক মামুনুর রশিদ রাঙ্গামাটির সকল অফিস আদালতের সামনে নিজ নিজ দায়িত্ব এই স্প্রে করে দেয়ার জন সকলের প্রতি আহবান জানান।
এছাড়া আগামী ২৬ মার্চ থেকে রাঙ্গামাটিতে জনগনের অবাধ চলাচল বন্ধসহ সকল মানুষকে নিজ নিজ বাস ভবনে থাকার অনুরোধ জানিয়েছেন জেলা প্রশাসক ।
এছাড়া ও রাঙ্গামাটির প্রবেশ মুখে রাঙ্গামাটি পৌরসভার উদ্যোগে প্রতিটি গাড়ীতে স্প্রে করে দেয়ার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রাঙ্গামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী ও প্যানেল মেয়র মোঃ জামাল উদ্দিন এর নেতৃত্বে ১০টি টিম রাঙ্গামাটি প্রতিটি ওয়ার্ডে স্প্রে কার্যক্রম পরিচালনা করছে।