বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ঠাকুরগাঁও উপনির্বাচন সুষ্ঠু না হলে কঠোর আন্দলনের হুশিয়ারি জামায়াত নেতৃত্বাধীন জোটের ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী

রাঙ্গামাটি মাঠে নেমেছে সেনাবাহিনী, জেলা প্রশাসন ও পুলিশ।।এক সাথে ২ জন চলাচলের নিষেধাজ্ঞা

  • আপডেট টাইম : বুধবার, ২৫ মার্চ, ২০২০
  • ৩৩৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি: জেলা প্রশাসন, পুলিশ ও সেনাবাহিনীর যৌথ বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী নভেল করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে রাঙ্গামাটি জেলাসহ দশ উপজেলার সকল সাপ্তাহিক পাহাড়ী হাট-বাজার অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছেন জেলা প্রশাসন।

আর এরই সাথে সকল ব্যবসা প্রতিষ্ঠান ও যানবাহন চলাচল সীমিতসহ পাশাপাশি এক সাথে ২জন চলাচলের উপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

রাঙ্গামাটি জেলাকে লক ডাউন করা না হলেও বর্তমানে ঔষধের দোকান, মুদি দোকান ও কাঁচা বাজার ছাড়া রাঙ্গামাটিতে সকল দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কমে গেছে শহরে গাড়ী চলাচল। প্রশাসনের সিদ্ধান্ত বাস্তবায়নে মাঠে নেমেছে মোবাইল কোর্ট ও সেনাবাহিনী।

২৬ মার্চ থেকে এই নিষেধাজ্ঞা পুরোপুরিভাবে কার্যকর হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক একেএম মামুনুর রশীদ।

এদিকে আজ সকাল থেকে রাঙ্গামাটি শহরে মাঠে নেমেছে জেলা প্রশাসন, পুলিশ ও সেনাবাহিনী। রাঙ্গামাটির প্রধান তিনটি

বাজারে ও বিভিন্ন ওয়ার্ডে গিয়ে তারা মাইকিং ও বিভিন্ন বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয় এবং দোকান ও হাটবাজার বন্ধ করে ঘরে থাকার অনুরোধ জানান।

অন্যদিকে, রাঙ্গামাটির চারটি উপজেলা বাঘাইছড়ি, বরকল, জুরাছড়ি ভারত সীমান্তবর্তী এলাকা রয়েছে এবং বিলাইছড়ি

উপজেলা দিয়ে মিয়ানামার হয়ে কেউ যাতে এলাকায় প্রবেশ করতে না পারে তার জন্য সীমান্তে বিজিবি’র কড়া নজরদারী রাখা হয়েছে।

এছাড়া জেলা প্রশাসন, পৌরসভা, পুলিশ বিভাগ ও সেনাবাহিনীর পক্ষ থেকে শহরের বিভিন্ন স্থানে স্প্রে ও শহরে মাইকিং করে জনগণকে সচেতন হওয়ার আহবান জানানো হচ্ছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com