বাংলা হেডলাইনস রাঙ্গামাটি: করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় সরকারের ছুটি ঘোষণা অনুযায়ী আজ বৃহস্পতিবার সকাল থেকে রাঙ্গামাটির রাস্তাগুলোতে পুলিশের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে।
রাস্তায় তেমন লোকজন নেই বললেই চলে। সকাল থেকে সেনাবাহিনীর উপস্থিতি টের পাওয়া না গেলেও সকাল ১০ টার দিকে ৪টি মোবইল টিমে ভাগ হয়ে সেনাবাহিনী রাঙ্গামাটির বিভিন্ন পাড়া, মহল্লায় টহল দিবে বলে জানিয়েছেন রাঙ্গামাটি জেলা প্রশাসন।
সকাল থেকে বিভিন্ন মোড়ে মোড়ে পুলিশ ১ জনের বেশী দুই জন এক সাথে হাটতে দিচ্ছে না।
রাঙ্গামাটি জেলা শহরকে লক ডাউন না করলেও রাঙ্গামাটি শহরের একমাত্র গণপরিবহন সিএনজি অটোরিক্সা বন্ধ থাকায় রাঙ্গামাটি কার্যত লকডাউন হয়ে গেছে। প্রয়োজনে দুই একজন মোটরসাইকেল নিয়ে ঘরের বাইরে বের হচ্ছে।
তবে রাঙ্গামাটি শহরের রিজার্ভ বাজারসহ বেশ কিছু এলাকায় শ্রমজীবি মানুষেরা কাজে যোগ দিতে দেখা গেছে। তাই এসব এলাকায় প্রশাসনের মোবাইল টিমের উপস্থিতি নিশ্চিত করার দাবি জানিয়েছে সচেতন মহল।