সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার

কাপ্তাইয়ে অসহায় মানুষের মাঝে নৌ বাহিনীর ত্রাণ বিতরণ

  • আপডেট টাইম : শনিবার, ২৮ মার্চ, ২০২০
  • ৩২৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি: দেশব্যাপী করোনা ভাইরাস সংক্রমণ মোকাবেলায় কাপ্তাই বাজার ও তৎসংলগ্ন এলাকার পরিবেশ জীবাণুমুক্ত রাখতে জীবাণুনাশক ঔষধ ছিটানোর পাশাপাশি দুঃস্থ ও অসহায় মানুষদের সাহায্যার্থে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ নৌবাহিনী কাপ্তাই শহীদ মোয়াজ্জম ঘাঁটির সদস্যরা।

আজ শনিবার সকালে কাপ্তাই উচ্চ বিদ্যালয়ে নৌ বাহিনী ঘাটি শহীদ মোয়াজ্জম এর তত্ত্বাবধানে ঘাটির নির্বাহী কর্মকর্তা কমান্ডার এনামুল ইসলাম ২৫০ পরিবারের হাতে চাল, ডালসহ নিত্য প্রয়োজনীয় ত্রান সামগ্রী তুলে দেন।

নির্ধারিত দুরত্ব বজায় রেখে সুশৃঙ্খল পরিবেশে এই ত্রান বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।

এই সময় ৪ নং কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফসহ ঘাঁটির কর্মকর্তা, নৌ বাহিনীর সদস্য এবং জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এসময় নৌবাহিনীর সদস্যরা জনসমাগম বন্ধসহ সামাজিক দূরত্ব বজায় রাখতে এবং মানুষকে ঘরে থাকা নিশ্চিত করতে মাইকিং করার পাশাপাশি বিভিন্ন প্রচারণা চালায়। একই সাথে তারা করোনা প্রতিরোধে সচেতনতা তৈরি করতে স্থানীয়দের বিভিন্ন লিফলেট বিতরণসহ নানা পরামর্শ প্রদান করে।

পরে উদ্ভুত পরিস্থিতি মোকাবেলায় স্থানীয় গরীব, দুঃস্থ ও অসহায় মানুষদের মাঝে জীবাণুনাশক সাবান ও মাস্ক বিতরণ করা হয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com