রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

রাঙ্গামাটিতে জীবানুনাশক পানি ছিটালো সেনাবাহিনী

  • আপডেট টাইম : শনিবার, ২৮ মার্চ, ২০২০
  • ৩০৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি: প্রাণঘাতি করোনা ভাইরাস সচেতনতায় পরিবেশ দূষণমুক্ত রাখতে জীবানুনাশক  পানি ছিটালো বাংলাদেশ সেনাবাহিনী রাঙ্গামাটি রিজিয়ন।

রিজিয়নের সদস্যরা শনিবার সকালে শহরের প্রধান সড়ক ভেদভেদী এলাকা হতে শুরু করে কলেজ গেইট, বনরুপা বাজার, রিজার্ভ বাজার, তবলছড়ি, এছাড়াও শহরের গুরুত্বপূর্ণ স্থাপনা শিক্ষা প্রতিষ্ঠান এবং রাঙ্গামাটি মেডিকেল কলেজের আশেপাশের এলাকাগুলোতে ব্লিচিং পাউডারের পানি ছিটানো হয়।

রাঙ্গামাটি সেনা রিজিয়নের পক্ষে রিজিয়ন স্টাফ অফিসার জিটু মেজর মহিউদ্দিন ফারুকীর নেতৃত্বে উপস্থিত ছিলেন, ২০ বীরের মেজর মোঃ হাবিবুল্লাহ খাঁনসহ সেনা সদস্যরা।

এসময় মেজর মহিউদ্দিন ফারুকী বলেন, সেনাবাহিনীর নিজস্ব ৩টন একটি পানির গাড়ী ও ২টন পিকআপ দিয়ে সেনা সদস্যরা শহরের ভেদভেদী থেকে শুরু করে কলেজ গেইট, বনরুপা, রিজার্ভ বাজার, তবলছড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, গুরুত্বপূর্ণ স্থাপনাসহ রাঙ্গামাটি মেডিকেল কলেজের আশেপাশে জীবানুনাশক ব্লিচিং পাউডারের ঔষধ দিয়ে পানি ছিটানো হচ্ছে। করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতামূলক এসব কার্যক্রম অব্যাহত রাখবে সেনাবাহিনী।

এছাড়াও যারা দিনমজুর ঘর থেকে বের হতে পারছেনা এমন অসহায় হতদরিদ্রদের মধ্যে শুকনা খাবার চিড়া, মুড়ি, বিস্কুট নুডুলস বিতরণ করে সেনাবাহিনী। প্রতিটি ঘরে ঘরে গিয়ে রাঙ্গামাটি রিজিয়নের সেনা সদস্যরা দিন মজুরদের মাঝে শুকনা খাবার পৌছিয়ে দিচ্ছেন।

মেজর মহিউদ্দিন আরো বলেন, এছাড়াও রিজিয়নের পক্ষ থেকেকরোনা প্রতিরোধে জনগণকে সচেতন করতে জেলা প্রশাসনের সাথে প্রতিদিন মাঠে কাজ করছে রাঙ্গামাটি রিজিয়নের সেনা সদস্যরা। সব ধরনের পরিস্থিতি মোকাবেলায় জনগণের পাশে আছে বাংলাদেশ সেনাবাহিনী।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com