শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

রাঙ্গামাটি জেলা প্রশাসনের কর্মহীনদের খাদ্য সামগ্রী বিতরণ

  • আপডেট টাইম : শনিবার, ২৮ মার্চ, ২০২০
  • ৩৩৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি : পুরো দেশ এখন অঘোষিত লক ডাউনের মধ্যে দিয়ে পার করছে। করোনা থেকে বাঁচতে মানুষ এখন স্বেচ্ছায় বন্দী রয়েছে। তবে সংকটময় মূহুর্তে কর্মহীন মানুষেরা পড়েছে চরম বিপাকে। আর এই সংকটময় মূর্হুতে কর্মহীনদের  পাশে সরকারের পক্ষে এসে দাঁড়ালেন রাঙ্গামাটি জেলা প্রশাসন। ।

শনিবার   জেলা শহর ও সদর এলাকার বিভিন্ন কর্মহীন মানুষের মাঝে জেলা প্রশাসনের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করেন  জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ ।

 এসময় খাদ্যশস্য বিতরণকালে পৌরসভার প্যানেল মেয়র জামাল উদ্দীন, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ, পল্বব হোম দাশ, মোঃ ইসলাম উদ্দীনসহ বিভিন্ন প্রশানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

খাদ্য শস্য বিতরণকালে জেলা প্রশাসক একে এম মামুনুর রশিদ বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে আমরা জেলা প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী এক জোগে কাজ করে যাচ্ছি এবং গণপরিবহন ও গণজমায়েত নিষিদ্ধ করা হয়েছে। সবাই যার যার বাসায় অবস্থান করছে এই বিষয়টি আমরা নিশ্চিত করেছি।

এই জন্য যারা দিনমজুর এবং খেটে খাওয়া মানুষ আছে যাদের রোজগার বন্ধ হয়ে গেছে তাদের জন্য আমাদের ত্রান ও দুর্যোগ মন্ত্রনালয় থেকে খাদ্য সহায়তা ও আর্থিক সহায়তা এসেছে।

 ইতিমধ্যে রাঙ্গামাটি জেলার জন্য একশত মেট্রিক টন চাল ও দশ লক্ষ টাকা নগদ পেয়েছি। এগুলো আমরা আমাদের উপজেলা ও পৌরসভাগুলোতে বিতরণ করা শুরু করেছি।

আমাদের উপজেলা নির্বাহী অফিসার এবং জনপ্রতিনিধিগন মিলেই যারা খুবই অসহায়, দরিদ্র, দিন মজুর, গরিব খেটে খাওয়া মানুষ আছে তাদের প্রত্যেককেই আমরা ১০ কেজি চালসহ ডাল আলু তেলসহ নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো দিচ্ছি। এছাড়া যাদের বাড়িতে শিশু আছে তাদের জন্য আমরা খাবারের ব্যবস্থা করবো।

আমি আশা করি সবার সহযোগিতা নিয়ে বর্তমান যে অবস্থা আছে করোনা ভাইরাস মোকাবেলা প্রতিরোধে একসাথে কাজ করবো এবং মোকাবেলা করতে পারবো।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com