শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

করোনা প্রতিরোধে ১৫টি স্থানে হাত ধোয়ার বেসিন স্থাপন

  • আপডেট টাইম : সোমবার, ৩০ মার্চ, ২০২০
  • ৩১৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি: করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে পথচারীরা যেন পরিচ্ছন্ন থাকতে পারে সে লক্ষে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের পরিকল্পনা ও পরিষদের হস্থান্তরিত বিভাগ জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের বাস্তবায়নে জেলা ও উপজেলার ১৫টি পয়েন্টে হাত ধোয়ার বেসিন স্থাপন করা হয়েছে।

সোমবার  সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গনে নির্মিত বেসিনে হাত ধুয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন পরিষদের সদস্য রেমলিয়ানা পাংখোয়া।

এ সময় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী সজল চক্রবর্ত্তী উপস্থিত ছিলেন।

উদ্বোধনকালে পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া বলেন, করোনাভাইরাস প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই। সচেতনতার প্রথম কাজ হচ্ছে হাত ধোয়া।

তিনি বলেন,পথচারীদের সচেতন করতেই এ কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে। করোনা সংক্রামণের ঝুঁকি এড়াতে এবং পথচারীরা যেন পরিচ্ছন্ন থাকতে পারে সে লক্ষে পরিষদের পরিকল্পনায় জেলা ও উপজেলার বিভিন্ন পয়েন্টে বেসিন বসিয়ে হাত ধোয়ার ব্যবস্থা করা হয়েছে। তিনি বলেন, দপ্তরের কর্মকর্তা-কর্মচারি ও পথচারীরা এসব স্থানে হাত ধুয়ে নিতে পারবেন।

তিনি আরো বলেন, করোনা ভাইরাস সম্পর্কে গুজব না ছড়িয়ে একই সাথে সবাইকে করোনা মোকাবিলায় জনসমাগম এড়িয়ে চলার আহ্বান জানান তিনি।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী সজল চক্রবর্ত্তী জনান, জেলার ৯টি উপজেলায় ৯টি এবং সদর উপজেলার মানিকছড়ি পয়েন্ট হতে শহরের নির্ধারিত ৬টি স্থানে নির্মিত বেসিনে সাবান ও পানি রাখা থাকবে। যেখানে পথচারীরা হাত ধুয়ে নিতে পারবেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com