বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাতীয় বেতনস্কেল অনুমোদন ।। সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার :আইনমন্ত্রী সরকার ফ্যাসিজমের দিকে এগিয়ে যাচ্ছে: গোলাম পরওয়ার বিরোধী দলের ওয়াকআউটকে বাহানা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির ৫ দিনের কর্মসূচি ঘোষণা

কাপ্তাইয়ের চিৎমরমে এক যুবলীগের নেতাকে গুলি করে হত্যা

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২০
  • ৩০২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি: রাঙ্গামাটির কাপ্তাইয়ের চিৎমরমে হেডম্যান পাড়ায় উসুইপ্রু  মারমা ওরফে আচেসে (৩০) নামের এক যুবলীগের নেতাকে ঘর থেকে ডেকে এনে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।

বুধবার  দিনগত রাত ১২টার দিকে উপজেলার চিৎমরম ইউনিয়নের ৩নং ওয়ার্ডের হেডম্যান পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত যুবলীগ নেতা ৩নং ওয়ার্ড যুবলীগের সহ সভাপতির দায়িত্ব পালন করছিলেন। তিনি ওই এলাকার জিংহ্লা মারমার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার গভীর রাতে একদল মুখোশ পরিহিত অস্ত্রধারী সন্ত্রাসী উসুইপ্রু এর বাড়িতে প্রবেশ করে ঘর থেকে ডেকে এনে গুলি চালিয়ে মৃত্যু নিশ্চিত  হওয়া  পর্যন্ত সেখানে অবস্থান করে। এরপর ঘটনা চারদিক জানাজানি হলে ঘটনাস্থল থেকে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

জানা যায়, আচেসে এলাকার একজন নিরীহ, অসহায় লোক। এবার প্রধানমন্ত্রীর পক্ষে থেকে একটি ঘর তার নামে বরাদ্দ করা হয়েছে। ঘর বরাদ্দ হলেও আর সেই ঘরে তাকে প্রবেশ করার সৌভাগ্য হল না। তার পূর্বেই একদল সন্ত্রাসীরা ঘুম থেকে ডেকে এনে হত্যা করে চলে যায়।

তবে কারা এই হত্যাকান্ডের সাথে তার প্রকৃত কারণ জানা যায়নি। পুরো এলাকা জুড়ে আতঙ্ক বিরাজ করছে। লাশ চন্দ্রঘোনা থানা পুলিশ উদ্ধার করছে।

কাপ্তাই চন্দ্রঘোনা থানা অফিসার ইনচার্জ আশরাফ  উদ্দিন ঘটনা সত্যতা স্বীকার করে তিনি বলেন, রাতে লাশ উদ্ধার করা হয়েছে। তবে তদন্তেরর পূর্বে কিছু বলা যাবে না।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com