রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

অসহায় পরিবারের মাঝে ত্রাণ তুলে দিলেন সংসদ সদস্য

  • আপডেট টাইম : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২০
  • ২৮৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি: করোনা মোকাবেলায় কর্মহীন দুস্থ মানুষের হাতে ত্রাণ সামগ্রী তুলে দিলেন রাঙ্গামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার।

তিনি শুক্রবার  সকালে রাঙ্গামাটি রিজার্ভবাজার এলাকায় হাজী ইউসুফ আলী কোম্পানীর পরিবারের উদ্যোগে দৈনিক ৩০ পরিবারকে দূর্যোগকালীন খাদ্য সহায়তার উদ্বোধন করে হতদরিদ্রদের মাঝে ত্রাণ সামগ্রী তুলে দেন।

এ সময় রাঙ্গামাটি সদর উপজেলা চেয়ারম্যার মোঃ শহীদুজ্জামান মহসিন রোমান, রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হাজী মোঃ মুছা মাতব্বর, পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মনসুর আলী, হাজী ইউসুফ কোম্পানীর ছেলে অভ্যন্তরীন লঞ্চ মালিক সমিতির সভাপতি মঈন উদ্দিন সেলিম, বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আনোয়ার মিয়া বানুসহ হাজী ইউসুফ আলী কোম্পানির পরিবারের সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।

ত্রাণ সামগ্রী বিতরণকালে রাঙ্গামাটি দীপংকর তালুকদার এমপি বলেন, করোনা ভাইরাসের প্রভাবে সৃষ্ট দূর্যোগে হতদরিদ্র গরিব দুঃস্থ পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের মুল লক্ষ্য। আমরা চাই না বর্তমান আওয়ামী লীগ সরকারের সময় কেউ অনাহারে থাকুক। আমরা এই দূর্যোগে হতদরিদ্র অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমরা তাদের বাড়িতে বাড়িতে খাদ্য সামগ্রী পৌঁছে দিবো।

এছাড়া আমি হাজী ইউসুফ আলী কোম্পানির পরিবারের সদস্যদের ধন্যবাদ জানাই দূর্যোগময় পরিস্থিতিতে হতদরিদ্রের পাশে দাঁড়ানোর জন্য।

এদিকে শ্রী শ্রী গীতাশ্রম মন্দিরের উদ্যোগে কর্মহীন ১৬০টি পরিবারের মাঝে খাদ্য সহায়তা পৌছে দেয়া হয়েছে।

সকালে শ্রী শ্রী গীতাশ্রম মন্দিরে প্রাঙ্গনে পরিবার গুলোর মাঝে ত্রাণ সমাগ্রীর তুলে দেয়ার কার্যক্রমের উদ্বোধন করেন রাঙ্গামাটি জেলা প্রশাসনের আরডিসি সহকারী ম্যাজিষ্ট্রেট পল্লব হোম দাশ এবং সহকারী ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম, পৌর কাউন্সিলার হেলাল উদ্দিন, মন্দির কমিটির সভাপতি আশীষ দাশ গুপ্ত ও সাধারণ সম্পাদক প্রকাশ তালুকদার।

পরে মন্দির কমিটি নেতৃবৃন্দ বাড়ী বাড়ী গিয়ে পরিবারগুলোর হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com