সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার

করোনা প্রতিরোধ মোকাবেলায় মোটরবাইকবাহী ইমার্জেন্সি রেসপন্স টীম

  • আপডেট টাইম : বুধবার, ৮ এপ্রিল, ২০২০
  • ৪২৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি:  মোটরবাইকবাহী ইমার্জেন্সি রেসপন্স টীম দিয়ে ঘরে ঘরে ত্রাণ পৌঁছিয়ে  দিচ্ছেন রাঙ্গামাটি জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ।

রাঙ্গামাটিতে কর্মহীন, দুস্থ, অসহায় গরিব ও জনসাধারণের মাঝে জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসন ত্রাণ তৎপরতার সাথে সাথে সামাজিক দূরত্ব বজায় রাখতে সরকারের নির্দেশ বাস্তবায়ন নিশ্চিত করছে প্রশাসন।

জেলা প্রশাসক কর্মহীন ও সাধারণ মানুষের ঘরে ঘরে ত্রাণ পৌছিয়ে দিতে জেলা প্রশাসনের পক্ষ হতে একটি ‘মোটরবাইকবাহী ইমার্জেন্সি রেসপন্স টিম’ গঠন করে দেন। ওই টিম শুধু মানুষের ঘরে ঘরে ত্রাণ পৌঁছিয়ে দেবেন।

জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি)র’সার্বিক তত্ত্বাবধানে এই টিম পরিচালনা করা হবে। কেউ ত্রাণ না পেয়ে থাকলে জেলা প্রশাসনের মোবাইল নাম্বারে ফোন দিলে জেলা প্রশাসনের ‘মোটর বাইকবাহী ইমার্জেন্সি রেসপন্স টিম’ দ্রুত গতিতে ওই ঘরে ত্রাণ পৌঁছিয়ে  দেবেন।

জনপ্রতিনিধিদের সাথে সমন্বয় করে কাজ করার পরও অনেক সময় দরিদ্র  কিম্বা নিম্ন আয়ের লোকজনের নাম তালিকা থেকে বাদ পড়ে যায়। বাদ পড়া লোক জনের নাম জেলা প্রশাসক ও উপজেলা প্রশাসনের কন্ট্রোল রুম বা সামাজিক যোগাযোগ মাধ্যম বিভিন্ন ভাবে অবগত করা হয় তাহলে ওই সব জনসাধারণের বাসায় সরকারি ত্রাণ সহায়তা পৌঁছিয়ে দিতে জেলা প্রশাসনের ১১ সদস্য বিশিষ্ট মোটর বাইকবাহী ইমার্জেন্সি রেসপন্স টীম’গঠন করা হয়।

জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) উত্তম কুমার দাশ বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম, কন্ট্রোল রুমের মাধ্যমে প্রতিবন্ধী, তালিকা থেকে বাদ পড়া, নিম্ন আয়ের মানুষ যারা বিভিন্ন কারনে ত্রাণ নিতে আসতে পারছেন না এমন লোকদের বাসায় বাসায় ত্রাণ পৌছে দিতে জেলা প্রশাসকের নির্দেশে আমরা ১১সদস্যে একটি কমিটি গঠন করেছি।

বুধবার  সকাল থেকে ১৮-২০ জনের ঘরে ঘরে ত্রাণ পৌঁছিয়ে দিয়েছে। এই কমিটির মাধ্যমে জেলা প্রশাসনের ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকবে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com