বাংলা হেডলাইনস মানিগঞ্জ: মানিকগঞ্জ জেলার নিয়মিত ও সাবেক খেলোয়াড়দের মাঝে খাদ্য ও অর্থ সহায়তা দিয়েছে জেলা ক্রীড়া সংস্থা। জেলা প্রশাসনের সাবির্ক সহযোগিতায় খাদ্য ও আর্থিক সহায়তা দেয়া হয়।
রবিবার দুপুরে মানিকগঞ্জ শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে নিয়মিত ও সা্বেক খেলোয়াড়দের মাঝে
চাল ও নগদ টাকা তুলে দেন জেলা প্রশাসক এস, এম ফেরদৌস ও জেলা ক্রীড়া সংস্থার সাধারন
সম্পাদক সুদেব কুমার সাহা। এসময় জেলা ক্রীড়া সংস্থার অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সুদেব কুমার সাহা বলেন, করোনার প্রভাবে সারাদেশের মত মানিকগঞ্জেও ফুটবল, ক্রিকেটসহ সকল ধরেণের খেলাধুলা বন্ধ রয়েছে। খেলোয়াড়রা এখন ঘরে বসে থাকতে হচ্ছে। তাদের অলস সময় কাটছে। আয় রোজগারও বন্ধ রয়েছে। এছাড়া সাবেক খেলোয়াড়দের অবস্থাও একই রকম। তারা মানবেতর জীবনযাপন করছে।
জেলা প্রশাসনের সহযোগিতায় ক্রীড়া সংস্থার উদ্যোগে জেলার দুই শতাধিক নিয়মিত ও সাবেক খেলোয়াড়দের মাঝে ৫ কেজি চাল ও নগদ ৫০০ টাকা দেয়া হয়েছে। পর্যায়ক্রমে উপজেলা ক্রীড়া সংস্থার মাধ্যমেও একই সহায়তা দেওয়া হবে।