শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাতীয় বেতনস্কেল অনুমোদন ।। সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

করোনা পরিস্থিতিতে সরকার ২ হাজার নতুন ডাক্তার ও ৬ হাজার নার্স নিয়োগ দেবে: স্বাস্থ্যমন্ত্রী

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২০
  • ৩৬০ দেখা হয়েছে
ফাইল ফটো ।

বাংলা হেডলাইনস: করোনাভাইরাস পরিস্থিতিতে সরকার ২ হাজার নতুন ডাক্তার ও ৬ হাজার নতুন নার্স নিয়োগ দেবে বলে ঘোষণা দেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।   

আজ বৃহস্পতিবার দুপুরে  করোনা সংক্রান্ত স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্যমন্ত্রী এই ঘোষণা দেন।

জাহিদ মালেক বলেন ‘যেহেতু আমরা নতুন নতুন হাসপাতাল কোভিড রোগীদের জন্য প্রস্তুত করছি এবং বেশ কিছু ডাক্তারদেরও কোয়ারেন্টাইনে যেতে হয়েছে। সেজন্য এমনি পরিস্থিতিতে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় ২ হাজার নতুন ডাক্তার এবং ৬ হাজার নতুন নার্স নিয়োগের ব্যবস্থা আমরা করছি। আমরা আশা করি এই নিয়োগের মাধ্যমে আমাদের স্বাস্থ্যসেবা আগামীতে আরও জোরদার হবে’।   

স্বাস্থ্যমন্ত্রী বলেন বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে যে ভিআইপিদের জন্য আলাদা হাসপাতাল প্রস্তুত করা হচ্ছে এ বিষয়টি সঠিক নয়। সরকার এরকম কোন ধরণের ব্যবস্থা করে নাই। সকলের জন্য একই হাসপাতাল এবং একই চিকিৎসার ব্যবস্থা রাখা হয়েছে।

তিনি আহ্বান জানান কেউ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোন ধরণের বিবৃতি দেবেন না। তার কারণে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয় এবং যা সরকারের নীতির বহির্ভূত।

জাহিদ মালেক বলেন কোন হাসপাতালই লকডাউন করা হয় নাই এবং হবে না। অন্যান্য হাসপাতালে স্বাভাবিক চিকিৎসা বজায় আছে এবং থাকবে। আমাদের সকল হাসপাতালে যে সমস্ত ওষুধ সরকার দিয়ে থাকে সেগুলোর সরবরাহ এখনও অব্যাহত রয়েছে এবং সঠিক ভাবে পরিচালিত হচ্ছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন যারা ভারত কিম্বা সিঙ্গাপুর থেকে আসছেন বা আগামীতে আসবেন বিভিন্ন দেশে থেকে। বাংলাদেশে আসলেই তাদেরকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com