রবিবার, ২৮ জুন ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বিদেশী সব চুক্তি সংসদে উপস্থাপনের আহ্বান জামায়াত আমীরের বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল

মানিকগঞ্জে আরও তিনজন করোনায় আক্রান্ত

  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২০
  • ২৮৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ: মানিকগঞ্জে আরও ৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

আক্রান্তদের মধ্যে মানিকগঞ্জ সদর উপজেলায় ১৯ বছরের এক নারী এবং ঘিওর ও সাটুরিয়া উপজেলায় দুই জন যুবক। 

শুক্রবার রাতে মানিকগঞ্জের সিভিল সার্জন আনোয়ারুল আমিন আখন্দ এই ৩জনের আক্রান্ত হওয়ার কথা নিশ্চিত করেছেন।

আক্রান্তরা সকলেই নিজ নিজ বাসায় আইসোলেশনে আছেন। তাদের সংস্পর্শে আসা ব্যক্তিদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

আনোয়ারুল আমিন আখন্দ জানান, ‘গত ২৪ ঘন্টায় মানিকগঞ্জ থেকে ৩৯ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছিল। এর মধ্যে ওই ৩ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। 

এ পর্যন্ত জেলায় মোট ৪১৬ ব্যক্তির নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছিল। এর মধ্যে ১৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়।’ 

তিনি আরো বলেন, জেলার মোট ১ হাজার ৯১৬জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল। তাদের মধ্যে বর্তমানে ২৯৭ জন এখও কোয়ারেন্টাইনে আছেন। ১৪দিনের সময়-সীমা শেষ হওয়ায়, বাকিরা কোয়ারেন্টাইন থেকে মুক্ত হয়েছেন

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com