বাংলা হেডলাইনস: নৌপরিহন প্রতিমন্ত্রী খালিদ মাহ্মুদ চৌধুরী বলেছেন, করোনার দুঃসময়ে জনগণের পাশে না দাঁড়িয়ে বিএনপি জনগণকে উসকানি দিচ্ছে।
যারা সব সময় বাংলাদেশের জনগণকে পুঁজি করে নিজেদের স্বার্থ হাসিলের চেষ্টা করে এদের ব্যাপারে সচেতন থাকতে হবে।
প্রতিমন্ত্রী আজ দিনাজপুর জেলার বিরল উপজেলার তেঘড়া উচ্চ বিদ্যালয় মাঠে কর্মহীনদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন।
আওয়ামী লীগ নেতা খালিদ মাহ্মুদ চৌধুরী বলেন, এ দুঃসময়ে বিএনপি ত্রাণ বিতরণ করছেনা, জনগণের খোঁজও নিচ্ছেনা বরঞ্চ জনগণকে উসকানি দিচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোন উসকানি দাতার খবর পেলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিবে। করোনা মোকাবিলায় সরকারের নির্দেশনা মেনে চলতে সবার প্রতি তিনি আহ্বান জানান।