রবিবার, ২৮ জুন ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বিদেশী সব চুক্তি সংসদে উপস্থাপনের আহ্বান জামায়াত আমীরের বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল

মানিকগঞ্জে বাবা-ছেলে ও নারী চিকিৎসক করোনায় আক্রান্ত

  • আপডেট টাইম : সোমবার, ২৭ এপ্রিল, ২০২০
  • ২৮০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ: মানিকগঞ্জে বাবা-ছেলেসহ এক নারী চিকিৎসক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এই নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ জনে।

সোমবার দুপুরে সিভিল সার্জন ডা: আনোয়ারুল আমিন আখন্দ এই তথ্য নিশ্চিত করেছেন।

সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: লুৎফর রহমান জানান, আক্রান্ত বাবা-ছেলে মানিকগঞ্জ পৌরসভার বাজার টিনপট্টি এলাকার বাসিন্দা। কয়েকদিন আগে ওই বাড়ির পুত্রবধু করোনা ভাইরাসে আক্রান্ত হলে ওই বাড়ির ১৩ জনের নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়। সোমবার দুইজনের করোনা ভাইরাস পজিটিভ হয়।

এদিকে সিংগাইর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: সেকেন্দার আলী মোল্লা জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক নারী চিকিৎসক করোনা উপসর্গ দেখা দিলে তার নমুনা ঢাকায় পাঠানো হলে তার রিপোর্ট পজিটিভ আসে। আক্রান্ত ওই চিকিৎসকের বাড়ি ঢাকার সাভারে। তিনি গত ২৫ এপ্রিল শেষ অফিস করেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com