বাংলা হেডলাইনস মানিকগঞ্জ: মানিকগঞ্জে মমতাজ চক্ষু হাসপাতালের চিকিৎসকদের জন্য পার্সোনাল প্রটেকশন ইকুইপমেন্ট (পিপিই), থার্মাল মেশিন ও মাস্ক দিয়েছে পৌর কাউন্সিলর সুভাষ সরকার।
মঙ্গলবার দুপুরে মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসব সামগ্রী মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগমের কাছে হস্তান্তর করা হয়।
এ সময় মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এ,এম নাঈমুর রহমান দুর্জয়, জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট গোলাম মহীউদ্দিন, জেলা যুবলীগের আহবায়ক ও কাউন্সিলর আব্দুর রাজ্জাক রাজা উপস্থিত ছিলেন।
কাউন্সিলর সুভাষ সরকার বলেন, মানিকগঞ্জে করোনা চিকিৎসাসেবায় নিয়োজিত ডাক্তার, নার্সসহ অন্যান্যদের সুরক্ষায় গাজীপুর সিটি করপোরেশনের মেয়র এডভোকেট জাহাঙ্গীর হোসেন এসব পিপিই প্রদান করেছেন। এর আগেও তিনি জেলা হাসপাতাল, সিভিল সার্জন কার্যালয়, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনে করোনা মোকাবেলায় দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের এসব সুরক্ষা সামগ্রী প্রদান করেছেন্।
এছাড়া দুস্থ্, অসহায় ও কর্মহীন মানুষদের জন্য খাদ্য সহায়তাও প্রদান করেছেন।