শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাতীয় বেতনস্কেল অনুমোদন ।। সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

বিশ্বমানের ভেন্টিলেটর তৈরি করেছে বাংলাদেশ: আইসিটি প্রতিমন্ত্রী

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২০
  • ৩১৭ দেখা হয়েছে
ফটো সংগৃহীত।

বাংলা হেডলাইনস: করোনাভাইরাস মহামারি মোকাবিলায় আইসিটি বিভাগের উদ্যোগে বিশ্বখ্যাত মেডিকেল যন্ত্রপাতি উৎপাদনকারী প্রতিষ্ঠান মেডট্রনিক্স ও ওয়ালটনের কারিগরি সহযোগিতায় দেশেই তৈরি হল বিশ্বমানের পিবি ৫৬০ মডেলের স্পেসিফিকেশনে ‘ডব্লিউপিবি ৫৬০ ভেন্টিলেটর’। 

 আজ জুম ডিজিটাল সংবাদ সম্মেলনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জানান, ওয়ালটন কর্তৃক দেশে তৈরি ভেন্টিলেটরের ৩ মডেলের ফাংশনাল প্রোটোটাইপ শীঘ্রই ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের কাছে প্রেরণ করা হবে। তাদের ছাড়পত্র পাবার পরই ওয়ালটন পরীক্ষামূলক ও বাণিজ্যিক উৎপাদনে যেতে পারে বলে তিনি উল্লেখ করেন।

প্রতিমন্ত্রী জানান, ফাংশনাল প্রোটোটাইপের তিনটি ভেন্টিলেটরের মধ্যে একটি ওয়ালটন মেডট্রনিক্সের সাথে তৈরি করেছে। অন্য দুটি ওয়ালটনের নিজস্ব উদ্ভাবনী। মেডট্রনিক্সের সাথে তৈরিকৃত এ ভেন্টিলেটরের নাম দেওয়া হয়েছে ডব্লিউপিবি ৫৬০।

আর ওয়লটনের নিজস্ব উদ্ভাবনে তৈরিকৃত ভেন্টিলেটরের নাম ‘ওয়ালটন কোভিড বিল্ড ভেন্টিলেটর ২০২০’ বা ‘ডব্লিউসিভি-২০’ এবং ‘ডব্লিউএবি-২০’, তথ্য আধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ইতোমধ্যে এটুআই ইনোভেশন ল্যাব থেকে ১৮টি ভেন্টিলেটর তৈরি করা হয়েছে। এগুলোর মান যাচাই বাছাই করা হচ্ছে।

আইসিটি সচিব এন এম জিয়াউল আলম, এলআইসিটি প্রকল্পের আইটি-আইটিইএস পলিসি অ্যাডভাইজার সামি আহমেদ, ওয়লটনের ভেন্টিলেটর প্রকল্প প্রধান প্রকৌশলী গোলাম মোর্শেদ, লিয়াতক আলী, ওয়ালটনের পরিচালক লিয়াকত আলী ও মেডট্রনিক্সের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com