রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী ইশরাকের মাদকবিরোধী অভিযানকে নেতিবাচক বলার সুযোগ নেই: জামায়াত আমির অর্থ দিচ্ছে পালিয়ে যাওয়া স্বৈরাচার, অস্থিরতার চেষ্টা করছে একটি দল : প্রধানমন্ত্রী দল ও প্রধানমন্ত্রীকে বিব্রত করতে চাইনি, স্বেচ্ছায় পদত্যাগ করেছি: ইশরাক মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে প্রধানমন্ত্রীর নির্দেশের গুঞ্জন।। মধ্যরাতে ইশরাকের ফেসবুক বার্তা শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয়

নওগাঁয় আরও ১৬ জনের করোনা শনাক্ত

  • আপডেট টাইম : বুধবার, ২৯ এপ্রিল, ২০২০
  • ৩৪৬ দেখা হয়েছে


বাংলা হেডলাইনস নওগাঁ:  নওগাঁয় গত ২৪ ঘণ্টায় আরও ১৬ জনের নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ শনাক্ত হয়েছে।
তারা সবাই ঢাকা ও নারায়ণগঞ্জ ফেরত ব্যক্তির সংস্পর্শে এসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো মোট ১৭ জনে।
আজ বুধবার  সকালে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন নওগাঁ ডেপুটি সিভিল সার্জন ডা. মনজুর মোরশেদ।
আক্রান্তরা হলেন- নওগাঁর রানীনগরে আক্রান্ত নার্সের স্বামী সন্তানসহ একই পরিবারের পাঁচজন, সাপাহার উপজেলায় তিনজন, মহাদেবপুর উপজেলায় দুজন, পোরশা উপজেলায় একজন, মান্দা উপজেলায় দুজন ও আত্রাই উপজেলায় তিনজন।
ডা. মনজুর মোরশেদ জানান, নওগাঁয় প্রথমে রানীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক সিনিয়র স্টাফ নার্সের শরীর থেকে সংগ্রহ করা নমুনায় করোনা পজেটিভ পাওয়া যায়।
এরপর তার সংস্পর্শে আসা ৬০ জনের নমুনা জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয়। পরীক্ষায় পাঁচজনের নমুনা করোনা পজেটিভ বলে জানিয়েছে আইইডিসিআর।
এরপর পুরো পরিবারটি লকডাউনে রাখা হয়েছে। এ ছাড়া করোনা পজেটিভ প্রত্যেকের পরিবার লকডাউন করা হয়েছে বলেও জানান সিভিল সার্জন।
ডা. মনজুর মোরশেদ আরও বলেন, নওগাঁ থেকে এখন পর্যন্ত মোট ৭৮৩ জনের নমুনা পাঠানো হয়। এর মধ্যে ৫১৫ জনের রিপোর্ট এসেছে, যার মধ্য ১৭ জনের পজেটিভ আছে এবং বাকি ২৬৮ জনের রিপোর্ট এখনো অপেক্ষায় আছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com