রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী ইশরাকের মাদকবিরোধী অভিযানকে নেতিবাচক বলার সুযোগ নেই: জামায়াত আমির অর্থ দিচ্ছে পালিয়ে যাওয়া স্বৈরাচার, অস্থিরতার চেষ্টা করছে একটি দল : প্রধানমন্ত্রী দল ও প্রধানমন্ত্রীকে বিব্রত করতে চাইনি, স্বেচ্ছায় পদত্যাগ করেছি: ইশরাক মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে প্রধানমন্ত্রীর নির্দেশের গুঞ্জন।। মধ্যরাতে ইশরাকের ফেসবুক বার্তা শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয়

বগুড়ায় ঢাকা ফেরত করোনা পজেটিভ লাপাত্তা প্রশাসন বিপাকে ॥ জনগণ আতঙ্কিত

  • আপডেট টাইম : বুধবার, ২৯ এপ্রিল, ২০২০
  • ৩৫৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া: বগুড়ার শাজাহানপুরের ফুলতলায় ঢাকা ফেরত করোনা পজিটিভ এমদাদুল হক (৪০) লাপাত্তা। মঙ্গলবার বিকালে তার রিপোর্ট আসার পর তিনি ফোন বন্ধ রেখেছেন।

প্রশাসন, জনপ্রতিনিধি ও স্বাস্থ্য বিভাগের লোকজন তাকে খুঁজে ফিরছেন।

বুধবার সকালে ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন এর সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঢাকার ওষুধ কোম্পানীতে কর্মরত ওই ব্যক্তিকে খুঁজে পাওয়া না গেলে প্রশাসনকে পুরো ফুলতলা লকডাউন করতে বলা হবে।

বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের সুত্র জানায়, এমদাদুল হক ঢাকার একটি ওষুধ কোম্পানীতে চাকরি করেন। গত ১০ এপ্রিল ঢাকা থেকে ফুলতলার বাড়িতে এসেছেন। তার শরীরে তেমন কোন উপসর্গ ছিলনা। ঢাকা থেকে আসার কারণে স্বাস্থ্য বিভাগের কর্মীরা গত ২৬ এপ্রিল তার শরীর থেকে নমুনা সংগ্রহ করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল পিসিআর ল্যাবে পাঠান। সেখান থেকে মঙ্গলবার বিকালে তার পজিটিভ রিপোর্ট আসে।

সন্ধ্যার দিকে স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের কর্মীরা ফুলতলা এলাকায় তার বাড়ি লকডাউন করতে গিয়ে তাকে খুঁজে পাননি।

বগুড়া পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর খোরশেদ আলম জানান, মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার সকাল পর্যন্ত ফুলতলার প্রায় এক কিলোমিটার এলাকায় খোঁজ করে পাঁচজন এমদাদুল হক পাওয়া যায়। কিন্তু স্বাস্থ্য বিভাগের ফোন নম্বর দেয়া ওই এমদাদুলের খোঁজ মিলছে না। স্বাস্থ্য বিভাগ থেকে দেয়া ওই ব্যক্তির ফোন নম্বরটিও বন্ধ।

তিনি আরো জানান, তাকে খুঁজে বের করতে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন ভাবে চেষ্টা অব্যাহত রয়েছেন। তাকে না পাওয়ায় এলাকার লোকজন আতঙ্কিত হয়ে পড়েছেন।

শাজাহানপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোতারব হোসেন সাংবাদিকদের জানান, করোনা সনাক্ত হওয়া ওই ব্যক্তির ফোন বন্ধ থাকায় বাড়ি সনাক্ত করা সম্ভব হচ্ছেনা।

বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন জানান, বুধবার সকাল পর্যন্ত করোনা আক্রান্ত ওই ব্যক্তির সন্ধান পাওয়া যায়নি। তিনি আরো বলেন, তাকে না পাওয়া গেলে প্রয়োজনে প্রশাসনকে পুরো ফুলতলা লকডাউন করতে বলা হবে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com