বাংলা হেডলাইনস খুলনা: খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর মেশিনে আজ ১৪২টি নমুনা পরীক্ষা করা হয় এর মধ্যে ৩ পজিটিভ ধরা পড়েছে।
এরা হলো খুলনার রূপসা জরিনা বেগম (৬০) , মাগুরার দেওয়ান সোহেল বিল্লাহ(৩৩) এবং তালা সাতক্ষীরার সঞ্জয় শেখর (৩৫)। খুলনা মেডিকেল কলেজের অন্য ১৩৯ টি সকলের টেষ্ট নেগেটিভ।
জড়িনা বেগম রূপসার দেয়ারা গ্রামের বাসিন্দা বর্তমানে জ্বর নিয়ে খুলনা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে। সঞ্জয় সাতক্ষীরা জেলার নগরঘাটা পাটকেল ঘাটা এলাকার রিশিল্পি সাংস্কৃতিক সংগঠনের প্রডাকশন ম্যানেজার। তিনি সাতক্ষীরার বাইরে কোথাও যায়নি। মাগুরার শালিকা স্বাস্থ্য কমপ্লেক্স এর টেকনিশিয়ান দেওয়ান সোহেল বিল্লাহ।
খুলনা মেডিকেল কলেজে মোট ১,৯৬৩টি নমুনা পরীক্ষা হয়েছে। আক্রান্ত ২৩ জন। এর মধ্যে খুলনা জেলায় ১৪।