রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী ইশরাকের মাদকবিরোধী অভিযানকে নেতিবাচক বলার সুযোগ নেই: জামায়াত আমির অর্থ দিচ্ছে পালিয়ে যাওয়া স্বৈরাচার, অস্থিরতার চেষ্টা করছে একটি দল : প্রধানমন্ত্রী দল ও প্রধানমন্ত্রীকে বিব্রত করতে চাইনি, স্বেচ্ছায় পদত্যাগ করেছি: ইশরাক মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে প্রধানমন্ত্রীর নির্দেশের গুঞ্জন।। মধ্যরাতে ইশরাকের ফেসবুক বার্তা শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয়

গত ২৪ ঘণ্টায় ৫৬৪ জনের করোনা শনাক্ত।। ৫ জনের মৃত্যু

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২০
  • ৩২৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস: গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে কোভিড-১৯ আক্রান্ত ৫৬৪ জন ব্যক্তি শনাক্ত হয়েছে। এই নিয়ে এখন পর্যন্ত মোট শনাক্ত ব্যক্তির সংখ্যা ৭,৬৬৭ জন।

গত ২৪ ঘণ্টায় ৪৯৬৫টি নমুনা পরীক্ষা করা হয়।      

নমুনা পরীক্ষা পরিধি বাড়ানো হয়েছে এবং আজকে ২৯টি ল্যাবের নমুনা পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। নমুনা পরীক্ষায় নতুন যুক্ত হয়েছে কুমিল্লা মেডিকেল কলেজ এবং সেন্ট্রাল পুলিশ হাসপাতাল।

আজ বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনা সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা উপরোক্ত তথ্যসমূহ জানান।

তিনি জানান গত ২৪ ঘণ্টায় আরও ৫ জন কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে। পুরুষ তিনজন এবং মহিলা দুইজন। তাদের বয়স ষাটোর্ধ্ব ২ জন এবং ৪০ থেকে ৫০ বছরের মধ্যে ৩ জন। এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা ১৬৮ জন।

অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১০ জন। এ পর্যন্ত হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ১৬০ জন।

গত ২৪ ঘণ্টায় ঢাকার হাসপাতালগুলোতে করোনা আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৯৫ জন এবং এ পর্যন্ত ঢাকার হাসপাতালগুলোতে মোট ভর্তি আছে ৯৫৬ জন। এ পর্যন্ত ঢাকার হাসপাতালগুলোতে চিকিৎসাপ্রাপ্ত হয়েছেন ১,৭৩১ জন।

তিনি জানান স্বাস্থ্য অধিদফতরে হাতে বর্তমানে এক লক্ষের বেশি নমুনা পরীক্ষা করার কিট আছে।       

স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক জানান গত ২৪ ঘণ্টায় মোট ১৯৭ জনকে স্ক্রীনিং করা হয়েছে। বিমানবন্দরে ১৫ জন, স্থলবন্দরে ৫২ জন এবং সমুদ্র বন্দরে ১৩০ জন। এ পর্যন্ত সর্বমোট ৬,৭৬,৬৩৬ জনকে স্কেনিং করা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com