বাংলা হেডলাইনস টাঙ্গাইল: টাঙ্গাইলে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তার বাড়ি মির্জাপুর উপজেলার ভাওরা ইউনিয়নের কামারপাড়া গ্রামে।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মো. ওয়াহিদুজ্জামান তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। এ নিয়ে টাঙ্গাইলে মোট মৃতের সংখ্যা দাঁড়াল দুইয়ে।
তিনি জানান, গত ২৬ এপ্রিল ও নারীর নমুনা সংগ্রহ করা হয়। ২৭ এপ্রিল রিপোর্টে করোনা পজিটিভ আসে। ২৮ এপ্রিল দুপুরে চিকিৎসার জন্য তাকে ঢাকা কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়। সেখানেই তার মৃত্যু হয়।