শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাতীয় বেতনস্কেল অনুমোদন ।। সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

টাঙ্গাইলে চিকিৎসক করোনায় আক্রান্ত

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২০
  • ৭৮৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস টাঙ্গাইল: টাঙ্গাইলে নতুন করে আরো ১ জন চিকিৎসক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

তিনি ঘারিন্দা ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার হিসেবে কর্মরত। তার বাড়ি ঘাটাইল উপজেলা হলেও তিনি টাঙ্গাইল পৌর এলাকায় কলেজ পাড়ায় বাসা ভাড়া করে থাকতেন।

এ নিয়ে এ জেলায় মোট ২৪ জনের দেহে করোনার ভাইরাস শনাক্ত হল।

আজ বৃহস্পতিবার সকালে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মো. ওয়াহিদুজ্জামান চিকিৎসক আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

টাঙ্গাইল সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রামপদ রায় বলেন, আক্রান্ত ডাক্তার, ঘারিন্দা ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার হিসেবে কর্মরত আছেন।

তিনি ৩৯ তম বিসিএস ব্যাচের একজন চিকিৎসক। তিনি গত বছরের ডিসেম্বর মাসে যোগদান করেন। তিনি সরাসরি কোন রোগী দেখেন নাই। তাই কিভাবে তিনি আক্রান্ত হলেন আমরা এখন পর্যন্ত নিশ্চিত হতে পারিনি।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com