শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাতীয় বেতনস্কেল অনুমোদন ।। সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

রাজশাহী বিভাগে শতক ছাড়ালো করোনা আক্রান্ত রোগীর সংখ্যা

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২০
  • ৩৫৮ দেখা হয়েছে

আপেল মাহমুদ, রাজশাহী বাংলা হেডলাইনস: রাজশাহী বিভাগে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে ১০৩ জনে দাঁড়িয়েছে। রাজশাহী মহানগরীতে এখনো করোনা আক্রান্ত কেউ শনাক্ত হননি।

 ১০৩ জনের মধ্যে বুধবার শনাক্ত হয়েছেন সাতজন। নতুন সাতজনের মধ্যে রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) করোনা ল্যাবে নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন তিনজন। আর বগুড়ায় শনাক্ত হয়েছে চারজন।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ্রনাথ আচার্য্য জানান, মঙ্গলবার পর্যন্ত রাজশাহী বিভাগে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৯৬ জন। তার আগের দিন সোমবার ছিলো ৫২ জন। কিন্তু বুধবার শতক পার হয়ে সেই সংখ্যা দাঁড়ালো ১০৩ জনে।

বুধবার রামেকের ল্যাবে পাবনার দুইজন এবং নাটেরের একজন চিকিৎসকের করোনা শনাক্ত হয়। আর বগুড়ার ল্যাবে জয়পুরহাটের তিনজন এবং বগুড়ার একজনের করোনা শনাক্ত হয়।

রাজশাহী বিভাগের আট জেলার মধ্যে জয়পুরহাটে ৩২ জন, বগুড়ায় ২০ জন, নওগাঁয় ১৭ জন, রাজশাহীতে ১৩ জন, পাবনায় ১০ জন, নাটোরে ৯ জন এবং সিরাজগঞ্জ ও চাঁপাইনবাবগঞ্জে ২ জন করে করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

তবে এ বিভাগের মধ্যে একজনেরই মৃত্যু ও দুইজন সুস্থ্ হয়েছেন বল জানা গেছে।

রামেকের ল্যাব সূত্রে জানা গেছে, বুধবার এই ল্যাবে ৭২ জনের নমুনার ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে ৬৯ জনেরই রিপোর্ট নেগেটিভ। বুধবারও ১৪৬ জনের নমুনা এসেছে এই ল্যাবে। তবে পরীক্ষার সক্ষমতা ৯৪টি। অতিরিক্ত নমুনা পরীক্ষার জন্য পাঠিয়ে দেয়া হচ্ছে ঢাকায়।

রাজশাহীর পুঠিয়া উপজেলায় গত ১২ এপ্রিল প্রথম কোভিড-১৯ রোগী শনাক্ত হয়। বিভাগের মধ্যে এটাই ছিল প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত।

আক্রান্তদের মধ্যে ২৬ এপ্রিল সকালে রাজশাহীর সংক্রমক ব্যাধি (আইডি) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮০ বছর বয়সী এক রোগী মারা যান।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com