রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী ইশরাকের মাদকবিরোধী অভিযানকে নেতিবাচক বলার সুযোগ নেই: জামায়াত আমির অর্থ দিচ্ছে পালিয়ে যাওয়া স্বৈরাচার, অস্থিরতার চেষ্টা করছে একটি দল : প্রধানমন্ত্রী দল ও প্রধানমন্ত্রীকে বিব্রত করতে চাইনি, স্বেচ্ছায় পদত্যাগ করেছি: ইশরাক মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে প্রধানমন্ত্রীর নির্দেশের গুঞ্জন।। মধ্যরাতে ইশরাকের ফেসবুক বার্তা শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয়

খুলনায় নারায়ণগঞ্জ থেকে আসা ২ জন করোনা রোগী শনাক্ত

  • আপডেট টাইম : শনিবার, ২ মে, ২০২০
  • ৩৭৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস খুলনা: নারায়ণগঞ্জ থেকে খুলনার দাকোপ উপজেলায় আসা ২ জন নারী গার্মেন্টস কর্মীর করোনা শনাক্ত হয়েছে।

আজ শনিবার খুলনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে মোট ১৯৪ জনের নমুনা পরীক্ষা করে ২ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়।

খুলনার সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ জানান, খুলনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে আজ শনিবার মোট ১৯৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ২ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে।

দাকোপ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোজাম্মেল হক জানান, করোনা আক্রান্ত ওই ২ জন হলেন দাকোপ উপজেলার খাটাইল গ্রামের রাইমা ও ফাতেমা। তারা ২ জন প্রতিবেশী। এক সপ্তাহ আগে তারা নারায়ণগঞ্জ থেকে গ্রামে আসেন। তারা নারায়ণগঞ্জের একটি গার্মেন্টেসে কাজ করতেন।

তারা যেদিন আসেন সেদিন থেকে তাদের হোম কোয়ারেন্টিন নিশ্চিত করা হয়েছিল।

গত বুধবার তাদের নমুনা সংগ্রহ করা হয়েছিল। তিনি জানান, তিনি আক্রান্তদের বাড়িতে যাচ্ছেন। স্থানীয় প্রশাসনের সমন্বয়ে বাড়ি লকডাউন করা হতে পারে। অথবা তারা যদি বেশী  অসুস্থ হয় তাহলে তাদেরকে হাসপাতালে পাঠানো হবে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com