বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল

মানিকগঞ্জে পোশাক কারখানার এককর্মী করোনায় আক্রান্ত

  • আপডেট টাইম : শনিবার, ২ মে, ২০২০
  • ৭২১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ: মানিকগঞ্জে একটি পোশাক কারখানার কর্মীর করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

আজ শনিবার বিকেলে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. লুৎফর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২২ জনে।

আক্রান্ত ওই ব্যাক্তি (৪৭) মানিকগঞ্জ পৌর এলাকায়। তিনি সাটুরিয়া উপজেলায় একটি পোশাক কারখানায় চাকরি করেন। সর্বশেষ ২০ এপ্রিল তিনি কর্মস্থলে যান বলে জানা গেছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা লুৎফর রহমান বলেন, আক্রান্ত ব্যক্তি সর্দি নিয়ে গতকাল শুক্রবার জেলা সদর হাসপাতালে যান। চিকিৎসক তাঁর করোনা উপসর্গ থাকায় তাঁর নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য সাভারে অবস্থিত বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে পাঠানো হয়। আজ তাঁর রিপোর্টে করোনা ভাইরাস পজিটিভ পাওয়া গেছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বলেন, আক্রান্ত ওই ব্যক্তিকে নিজ বাসায় আইসোলশনে রাখা হয়েছে। পাশাপাশি তাঁর সংস্পর্শে আসা পরিবারের সদস্যদের কোয়ারেন্টিনে থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com