বাংলা হেডলাইনস মানিকগঞ্জ: মানিকগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে জেলার ২শত ২০জন দু:স্থ খেলোয়াড় ও সাবেক খেলোয়াড়কে খাদ্যসহায়তা দেওয়া হয়েছে।
শনিবার বিকেলে তাদের হাতে এই খাদ্যসহায়তা তুলে দেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক এস এম ফেরদৌস।
এসময় জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুদেব কুমার সাহা, জেলা ক্রীড়া সংস্থার সদস্য প্রদীপ শিকদার রিপন, বাসুদেব সাহা, আনিসুর রহমান হিমু, মশিউর রহমান শিমুল, ক্রিকেট কোচ সাঈদ খান মজলিশ ও সাইমুম মিয়া সুমনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন ।
জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদেব কুমার সাহা বলেন, প্রতিজনকে দেওয়া হয় চাল, ডাল, আলু, আটা ও তেল। ক্রীড়া সংস্থার কর্মকর্তা এবং শুভাকাঙ্খিদের সহযোগিতায় তাদেরকে এই খাদ্যসহায়তা দেওয়া হয়েছে।
এর আগে, জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা ও উপজেলার ৩শতাধিক খেলোয়াড় এবং সাবেক খেলোয়াড়কে খাদ্যসহায়তা ও নগদ অর্থ দেওয়া হযেছে।