বাংলা হেডলাইনস: গত ২৪ ঘণ্টায় দেশে এ পর্যন্ত সর্বাধিক ৬৬৫ জন কোভিড-১৯ এ আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে মোট ৯,৪৫৫ জন।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে মোট ৫,৩৬৮টি । এপর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে সর্বমোট ৮১,৪৩৪ টি ।
আজ রবিবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনা সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রসাশন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা উপরোক্ত তথ্যসমূহ জানান।
তিনি জানান গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছে ২ জন। দুজনই ঢাকার বাইরে। একজন ১১ থেকে ২০ বছরের বয়সের মধ্যে এবং একজন ষাটোর্ধ্ব। একজন রংপুরের এবং একজন নারায়ণগঞ্জের। এই নিয়ে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা ১৭৭ জন।
অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট কমিটি সুস্থতার ক্রাইটেরিয়া অনুযায়ী এই পর্যন্ত হাসপাতালগুলো থেকে সুস্থ হয়ে ছাড়া পেয়েছে ১,০৬৩ জন। এদের মধ্যে ঢাকা সিটির হাসপাতালগুলো থেকে ছাড়া পেয়েছেন ৬২৪ জন। বিভাগগুলোর হাসপাতালগুলো থেকে ছাড়া পেয়েছেন ৪৩৯ জন।