মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের

বগুড়া আইসোলেশনের এক নার্স ও রোগীর স্ত্রী করোনা আক্রান্ত

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ মে, ২০২০
  • ৩৭২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া: বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল আইসোলেশন ইউনিটে কর্মরত এক নার্স ও এক রোগীর সেবা করতে আসা তার স্ত্রী করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন।

তাদের দু’জনকেই আইসোলেশনে ভর্তি করা হয়েছে।

বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন এ তথ্য দিয়েছেন।

বগুড়া সিভিল সার্জন অফিসের সূত্র জানায়, সোমবার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ  হাসপাতাল পিসিআর ল্যাবে বগুড়া ১০২ জন, জয়পুরহাটের ৮৫ জন ও সিরাজগঞ্জের একজনের নমুনা পরীক্ষা করা হয়।

রাতে পাওয়া রিপোর্টে এর মধ্যে মোহাম্মদ আলী হাসপাতালের একজন সিনিয়র স্টাফ নার্স ও আইসোলেশনে চিকিৎসাধীন নারায়ণগঞ্জ ফেরত আদমদীঘির এক সিএনজি চালকের স্ত্রীর করোনাভাইরাস সনাক্ত হয়। জয়পুরহাট ও সিরাজগঞ্জের কেউ আক্রান্ত হননি।

বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. শফিক আমিন কাজল জানান, করোনা পজেটিভ ওই নার্স গত ২৬ এপ্রিল থেকে বাড়িতে সঙ্গনিরোধে আছেন। আর আদমদীঘির এক রোগীর সঙ্গে আসা তার স্ত্রীর নমুনা পরীক্ষায় পজিটিভ রিপোর্ট আসে। তাদের আইসোলেশনে ভর্তি করা হয়েছে।

তিনি আরো জানান, বর্তমানে আইসোলেশনে ১৪ জন চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ৯ জন করোনা পজিটিভ। অন্যদের নমুনা বগুড়া শজিমেক হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।

 মঙ্গলবার দু’জনকে ছুটি দেয়া হবে। তাহলে ৯ জন পজিটিভ ও ৩ জন সন্দেহভাজন থাকবেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com