বাংলা হেডলাইনস খুলনা: খুলনায় করোনার উপসর্গ নিয়ে কবির আহম্মেদ (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দুপুর ২টা ৫৫ মিনিটে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা সাসপেক্টটেড আইসোলেশন ওয়ার্ডে তিনি মারা যান। তিনি বাগেরহাট জেলার মোংলার চাঁদপাইয়ের মৃত আজহার আলীর ছেলে।
ওই ওয়ার্ডের ফোকাল পার্সন ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস জানান, ৪/৫ দিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন কবির আহম্মেদ।
মঙ্গলবার দুপুর ২টা ১০ মিনিটের দিকে সরাসরি আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। দুপুর ২টা ৫৫ মিনিটে তিনি মারা যান।
তার বাড়ি মাগুরা সদরে। তিনি করোনা আক্রান্ত ছিলেন কিনা তা জানার জন্য তার নমুনা পরীক্ষা করা হবে। তার নমুনা সংগ্রহ করা হচ্ছে।