রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী ইশরাকের মাদকবিরোধী অভিযানকে নেতিবাচক বলার সুযোগ নেই: জামায়াত আমির অর্থ দিচ্ছে পালিয়ে যাওয়া স্বৈরাচার, অস্থিরতার চেষ্টা করছে একটি দল : প্রধানমন্ত্রী দল ও প্রধানমন্ত্রীকে বিব্রত করতে চাইনি, স্বেচ্ছায় পদত্যাগ করেছি: ইশরাক মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে প্রধানমন্ত্রীর নির্দেশের গুঞ্জন।। মধ্যরাতে ইশরাকের ফেসবুক বার্তা শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয়

রাঙ্গামাটিতে করোনা ছাড়পত্র পেয়েছে ১৪৬৩ জন

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ মে, ২০২০
  • ৩৭০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি: রাঙ্গামাটি জেলায় নতুন করে ৬ জনসহ ১৮৫২ জনের কোয়ারেন্টাইন নিশ্চিত করেছে স্বাস্থ্য বিভাগ। এর মধ্যে ছাড়পত্র পেয়েছে ১৪৬৩ জন। বর্তমানে রাঙ্গামাটিতে কোয়ারেন্টাইনে রয়েছে ৩৮৯ জন।

মঙ্গলবার  রাঙ্গামাটি করোনার দায়িত্বপ্রাপ্ত ফোকাল পার্সন ডাক্তার মোঃ মোস্তফা কামাল এই তথ্য নিশ্চিত করে বলেন, আইসোলেশনে কোন রোগী এখনো পর্যন্ত নেই।

এদিকে রাঙ্গামাটি সিভিল সার্জন ডাঃ বিপাশ খীসা জানান, চট্টগ্রামের ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব

ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজেজেস (বিআইটিআইডি) ২৬৮ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তার মধ্যে ১৯৭ জনের নমুনা নেগেটিভ পাওয়া গেছে। বাকি ৭১ জনের নমুনার রিপোর্ট এখনো আসেনি বলে জানান তিনি।

এদিকে নানিয়ারচর স্বাস্থ্য কর্মকর্তা নুয়েন খীসা জানান, আজ মঙ্গলবার সকাল পর্যন্ত ৬ জনকে ছাড়পত্র দিয়েছে স্বাস্থ্য বিভাগ। সোমবার সকালে তাদের স্বাস্থ্য পরীক্ষার পর তাদের ছাড়পত্র দেয়া হয়। তারা সকলেই চট্টগ্রামের কর্মজীবি পুরুষ ও মহিলা।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com