শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাতীয় বেতনস্কেল অনুমোদন ।। সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

রাঙ্গামাটিতে একজনকে গলা কেটে হত্যা।। আসামি হাতেনাতে গ্রেফতার

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ মে, ২০২০
  • ২৯৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি: রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার ৩নং বাঙ্গালহালিয়া ডাকবাংলা পাড়ায় একজনকে গলা কেটে হত্যা করেছে। তার নাম হ্লাপ্রুাই মারমা (৪২)। মঙ্গলবার সকাল সাড়ে টার দিকে এই ঘটনা ঘটে।

জানা গেছে, সকালে হ্লাপ্রুাই মারমা নিজ বাসা থেকে বাইরের উদ্দ্যেশ্যে রওয়ানা হলে হঠাৎ পিছন দিক থেকে মংথোয়াই মারমা (৪৫), নামে একজন আকস্মিক ধারালো দা দিয়ে গলায় কোপ দেয়। এতে হ্লাপ্রুাই মারমা ঘটনাস্থলে মারা যায়।

এব্যাপারে স্থানীয়রা জানান, হ্লাপ্রুচাই মারমার সাথে খুনির ব্যক্তিগত কোন সমস্যা ছিলো না। তিনি শুধু শুধুই এই হত্যাকান্ড করেছেন বলে সকলের দাবি।

৩নং বাঙ্গালহালিয়া ইউপি চেয়ারম্যান ঞোমং মারমা ঘটনাস্থল পরির্দশন করে বলেন, সকালে স্থানীয় সূত্রে সংবাদ পেয়ে প্রশাসনকে অবগত করি, প্রশাসন তাৎক্ষণিকভাবে বাঙ্গালহালিয়া পুলিশ ফাঁড়ির একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে আসামিকে হাতেনাতে গ্রেপ্তার করতে সক্ষম হয় বলে জানান তিনি।

চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আসরাফ উদ্দিন জানান, ঘটনার সংবাদ শুনে আমরা ঘটনাস্থলে গিয়ে আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হই, বর্তমানে আসামি মংথোয়াই মারমা পুলিশের হেফাজতে আছেন বলে জানন। নিহত হ্লাপ্রুচাই এর লাশ ময়না তদন্তের জন্য রাঙ্গামাটি হাসপাতাল মর্গে পাঠানো হবে বলে জানান।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com