রবিবার, ২৮ জুন ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বিদেশী সব চুক্তি সংসদে উপস্থাপনের আহ্বান জামায়াত আমীরের বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল

মানিকগঞ্জে ভ্রাম্যমাণ শ্রমিকদের মাঝে যুবলীগের সেহেরী বিতরণ

  • আপডেট টাইম : বুধবার, ৬ মে, ২০২০
  • ২৪৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ: মানিকগঞ্জের বাসস্ট্যান্ড এলাকায় দেশের বিভিন্ন স্থান থেকে আসা শ্রমিকদের সহায়তায় এগিয়ে এসেছে জেলা যুবলীগের নেতাকর্মীরা।

কেন্দ্রীয় যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারন সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশে মানিকগঞ্জ জেলা যুবলীগ এই কর্মসূচি  শুরু করে।

মঙ্গলবার রাতে জেলা যুবলীগের আহবায়ক ও মানিকগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র আবদুর রাজ্জাক রাজার নেতৃত্বে মানিকগঞ্জ কেন্দ্রীয় বাস টার্মিনাল, জেলা পরিষদ চত্তর, ল’ কলেজ প্রাঙ্গণসহ বিভিন্ন সড়কের পাশে থাকা শতাধিক কর্মহীন ভ্রাম্যমাণ শ্রমিকদের মাঝে রান্না করা সেহেরীর খাবার বিতরণ করা হয়।

এসময় পৌরসভার কাউন্সিল সুভাষ সরকার, জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য এডভোকেট সাদিকুল ইসলাম সোহা, সৌমিত্র সরকার মনা, মনিরুল ইসলাম মনি, কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য তাপন সাহা, ছাত্রলীগ নেতা মনিরুল ইসলাম সুমন, পাপ্পু ঘোষ প্রমূখ উপস্থিত ছিলেন।

আবদুর রাজ্জাক রাজা বলেন, দেশের বিভিন্ন জায়গা থেকে আসা শতাধিক শ্রমিক মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকার বাস টার্মিনালে রাত্রিযাপন করেন। এদের মধ্যে অধিকাংশ শ্রমিকের এখন কোনো কাজ নেই।কিন্তু সেহেরী করতে পারেন না বলে অনেক শ্রমিক রোজা রাখতে পারেন না।

কাউন্সিল সুভাষ সরকারের সহযোগিতায় এসব শ্রমিকদের জন্য রান্না করা খাবার বিতরন করা হচ্ছে। এই কার্যক্রম রোজার শেষ দিন পর্যন্ত চলমান থাকবে বলে তিনি জানান।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com