শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাতীয় বেতনস্কেল অনুমোদন ।। সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার :আইনমন্ত্রী সরকার ফ্যাসিজমের দিকে এগিয়ে যাচ্ছে: গোলাম পরওয়ার

নওগাঁয় সীমান্তে পাচারের সময় বিলুপ্ত বন্যপ্রাণী তক্ষক উদ্ধার

  • আপডেট টাইম : বুধবার, ৬ মে, ২০২০
  • ২৮৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস নওগাঁ: নওগাঁর সীমান্ত দিয়ে পাচারের সময় বিলুপ্ত প্রায় একটি বন্যপ্রাণী তক্ষক উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

নওগাঁ ব্যাটালিয়ন ১৬ বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষটি নিশ্চিত করেছে।

বিজিবি জানায়, গতকাল মঙ্গলবার  সন্ধ্যায় রেজওয়ান (৪৫) ও নূরনবী (৩০) নামে দুই ব্যক্তি তক্ষকটি ভারতে পাচার করতে সীমান্ত এলাকায় যায়। এসময় গোপন সংবাদের ভিত্তিতে ১৬ বিজিবি নীতপুর বিওপির টহল দল অভিযান চালায়।

অভিযানে সীমান্ত পিলার ২১৯/১১-আর হতে আনুমানিক ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পারঘাট নামক স্থানে ‘তক্ষক’সহ রেজওয়ান ও নূরনবী বিজিবি সদস্যদের হাতে হাতেনাতে ধরা পরে।

আটক রেজওয়ান পাশের সাপাহার উপজেলার করমুডাঙা গ্রামের রুস্তম আলীর ছেলে। নুরনবী খঞ্জনপুর গ্রামের ছিদ্দিকুর রহমানের ছেলে। আটকের পর তাদেরকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বন্য প্রাণী সংরক্ষণ আইন-২০১২ এর ৩৪ (খ) ধারা মোতাবেক ১২ হাজার টাকা অর্থ দন্ডাদেশ দেয়া হয়।

উদ্ধার হওয়া তক্ষক ৭.৫ ইঞ্চি লম্বা, ওজন ৪০ গ্রাম। সন্ধ্যায় প্রানীটি স্থানীয় গানাইর রিজার্ভ ফরেষ্টে অবমুক্ত করা হয়েছে বলে জানানো হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com