রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী ইশরাকের মাদকবিরোধী অভিযানকে নেতিবাচক বলার সুযোগ নেই: জামায়াত আমির অর্থ দিচ্ছে পালিয়ে যাওয়া স্বৈরাচার, অস্থিরতার চেষ্টা করছে একটি দল : প্রধানমন্ত্রী দল ও প্রধানমন্ত্রীকে বিব্রত করতে চাইনি, স্বেচ্ছায় পদত্যাগ করেছি: ইশরাক মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে প্রধানমন্ত্রীর নির্দেশের গুঞ্জন।। মধ্যরাতে ইশরাকের ফেসবুক বার্তা শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয়

রাঙ্গামাটি জেলায় প্রথম ৪জনের করোনা শনাক্ত

  • আপডেট টাইম : বুধবার, ৬ মে, ২০২০
  • ৪১২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি: শেষ পর্যন্ত রাঙ্গামাটিতে ৪জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে। রাঙ্গামাটি সির্ভিল সার্জন ডা. বিপাশ খীসা এই তথ্য নিশ্চিত করেছে।

তিনি জানান, গত ২৯ এপ্রিল তাদের নমুনার রিপোর্ট চট্টগ্রামের ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব

ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) পাঠানো হয়েছিল।

এর মধ্যে বুধবার (৬ মে) দুপুরে এই চার জনের রিপোর্ট পজিটিভ এসেছে বলে জানানো হয়েছে। এই শনাক্তকৃতদের মধ্যে, রাঙ্গামাটি রিজার্ভ বাজার এলাকার বাসিন্দা জারিফ হোসাইন (০৯ মাস), দেবাশীষ নগর এলাকা বাসিন্দা সৌরভ বড়ুয়া ( ১৯) এবং বাকি দুজন সদর হাসপাতাল এলাকার কামরুনাহার (৩৮) এবং  মো: ঈসাক (৫০) মোল্লা পাড়া হাসপাতাল এলাকার বাসিন্দা বলে জানান রাঙ্গামাটি সিভিল সার্জন।

তিনি আরো বলেন, এ বিষয় নিয়ে জরুরী বৈঠক ডাকা হয়েছে। আক্রান্তদের সাথে যারা সংস্পর্শে এসেছেন তাদের খুঁজে বের করে ব্যবস্থা গ্রহন করা হবে। যাতে করে শহরে করোনার সংক্রমন বাড়তে না পারে।

এই বিষয়ে রাঙ্গামাটি জেলা প্রশাসক এ,কে,এম মামুনুর রশিদ জানান, আক্রান্ত ব্যক্তিরা যেখানে অবস্থায় থাকে সেই এলাকা লকডাইন করা হয়েছে। এছাড়া তাদের নমুনা আবারো চট্টগ্রামে পাঠানো হবে।

তিনি বলেন, গত ২৯ এপ্রিল তাদের নমুনা সংগ্রহ করা হয়েছে। এক সপ্তাহ পর তাদের রিপোর্ট পাওয়া গেছে।

 রাঙ্গামাটি জেলায় করোনা ভাইরাস শনাক্ত হওয়ার কারণে প্রশাসনের পক্ষ থেকে শনাক্তকৃতদের বাড়ি লকডাইন করার প্রস্তুতি গ্রহন করা হচ্ছে বলে জানান এনডিসি উত্তম কুমার দাশ।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com