বাংলা হেডলাইনস রাঙ্গামাটি: শেষ পর্যন্ত রাঙ্গামাটিতে ৪জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে। রাঙ্গামাটি সির্ভিল সার্জন ডা. বিপাশ খীসা এই তথ্য নিশ্চিত করেছে।
তিনি জানান, গত ২৯ এপ্রিল তাদের নমুনার রিপোর্ট চট্টগ্রামের ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব
ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) পাঠানো হয়েছিল।
এর মধ্যে বুধবার (৬ মে) দুপুরে এই চার জনের রিপোর্ট পজিটিভ এসেছে বলে জানানো হয়েছে। এই শনাক্তকৃতদের মধ্যে, রাঙ্গামাটি রিজার্ভ বাজার এলাকার বাসিন্দা জারিফ হোসাইন (০৯ মাস), দেবাশীষ নগর এলাকা বাসিন্দা সৌরভ বড়ুয়া ( ১৯) এবং বাকি দুজন সদর হাসপাতাল এলাকার কামরুনাহার (৩৮) এবং মো: ঈসাক (৫০) মোল্লা পাড়া হাসপাতাল এলাকার বাসিন্দা বলে জানান রাঙ্গামাটি সিভিল সার্জন।
তিনি আরো বলেন, এ বিষয় নিয়ে জরুরী বৈঠক ডাকা হয়েছে। আক্রান্তদের সাথে যারা সংস্পর্শে এসেছেন তাদের খুঁজে বের করে ব্যবস্থা গ্রহন করা হবে। যাতে করে শহরে করোনার সংক্রমন বাড়তে না পারে।
এই বিষয়ে রাঙ্গামাটি জেলা প্রশাসক এ,কে,এম মামুনুর রশিদ জানান, আক্রান্ত ব্যক্তিরা যেখানে অবস্থায় থাকে সেই এলাকা লকডাইন করা হয়েছে। এছাড়া তাদের নমুনা আবারো চট্টগ্রামে পাঠানো হবে।
তিনি বলেন, গত ২৯ এপ্রিল তাদের নমুনা সংগ্রহ করা হয়েছে। এক সপ্তাহ পর তাদের রিপোর্ট পাওয়া গেছে।
রাঙ্গামাটি জেলায় করোনা ভাইরাস শনাক্ত হওয়ার কারণে প্রশাসনের পক্ষ থেকে শনাক্তকৃতদের বাড়ি লকডাইন করার প্রস্তুতি গ্রহন করা হচ্ছে বলে জানান এনডিসি উত্তম কুমার দাশ।