রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী ইশরাকের মাদকবিরোধী অভিযানকে নেতিবাচক বলার সুযোগ নেই: জামায়াত আমির অর্থ দিচ্ছে পালিয়ে যাওয়া স্বৈরাচার, অস্থিরতার চেষ্টা করছে একটি দল : প্রধানমন্ত্রী দল ও প্রধানমন্ত্রীকে বিব্রত করতে চাইনি, স্বেচ্ছায় পদত্যাগ করেছি: ইশরাক মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে প্রধানমন্ত্রীর নির্দেশের গুঞ্জন।। মধ্যরাতে ইশরাকের ফেসবুক বার্তা শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয়

করোনায় আরও ১৩ জনের মৃত্যু

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ মে, ২০২০
  • ৩৯৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস: গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড-১৯ এ আক্রান্ত  হয়ে আরও ১৩ জন মৃত্যুবরণ করেছে। এদের মধ্যে ৮ জন পুরুষ এবং ৫ জন মহিলা। এই নিয়ে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১৯৯ জন।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

আজ দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনা সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রসাশন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান ‘আমরা এই মুহূর্তে মৃত্যুর তথ্যটা দিতে পারছি না। এটা আমরা প্রেস রিলিজে দিয়ে দেব’।   

দুপুরের স্বাস্থ্য বুলেটিনে জানানো হয় কোভিড-১৯ এ আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন ৭০৬ জন। এই পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন ১২, ৪২৫ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৫,৮৬৭ টি। এই পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১ লাখ ৫ হাজার ৫১৩ টি । নমুনা পরীক্ষায় নতুন ল্যাব যোগ হয়েছে উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয়। মোট ৩৪ টি ল্যাবের নমুনা পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে।

 অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন তিনি জানান গত ২৪ ঘণ্টায় সুস্থ্য হয়েছেন ১৩০ জন এবং এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১,৯১০ জন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com