বাংলা হেডলাইনস: গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড-১৯ এ আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন ৭০৬ জন। এই পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন ১২, ৪২৫ জন।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৫,৮৬৭ টি। এই পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১ লাখ ৫ হাজার ৫১৩ টি । নমুনা পরীক্ষায় নতুন ল্যাব যোগ হয়েছে উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয়। মোট ৩৪ টি ল্যাবের নমুনা পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে।
মৃত্যুর সংখ্যা প্রেস রিলিজে জানানো হবে।
আজ বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনা সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রসাশন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা উপরোক্ত তথ্যসমূহ জানান।
অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন ‘আমরা এই মুহূর্তে মৃত্যুর তথ্যটা দিতে পারছি না। এটা আমরা প্রেস রিলিজে দিয়ে দেব’।
তিনি জানান গত ২৪ ঘণ্টায় সুস্থ্য হয়েছেন ১৩০ জন এবং এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১,৯১০ জন।